ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
টানা পঞ্চমবারের মতো ম্যাচসেরা সাকিবের পারফরম্যান্স নিয়ে যা বললেন শিশির
চলতি বিপিএলের শুরুর দিকে বল হাতে নিয়মিত উইকেট পেলেও ব্যাট হাতে সমর্থকদের হতাশ করছিলেন সাকিব। প্রথম চার ম্যাচে তার সর্বোচ্চ রানের ইনিংস ছিল ২৩। দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি দুই ম্যাচে। বাকি এক ম্যাচে করেছেন মাত্র ১৩ রান।
কিন্তু এর পরই সাকিব ঝলক দেখে সমর্থকরা। শেষ চার ম্যাচে তুলে নেন দুটি ফিফটি। তার ফর্মে ফিরে আসার বিষয়ে শিশির বলেন, ‘সাকিব অনেক পরিশ্রম করে। প্রতিটা ম্যাচে তার নিজস্ব পরিকল্পনা থাকে। সাকিব যা চায় তা আদায় না হওয়া পর্যন্ত আপ্রাণ চেষ্টা চালিয়ে যায়।’
এদিকে শেষ চার ম্যাচের পারফরম্যান্সে সাকিব বিপিএলের অষ্টম আসরে টানা চার বার ম্যাচসেরা নির্বাচিত হয়েছেন। সবশেষ সিলেট সানরাইজার্সের বিপক্ষে ব্যাট হাতে ৩৮ রান করার পাশপাশি বল হাতে ২৩ রান খরচায় তুলে নেন ২ উইকেট। তার আগে খুলনা টাইগার্সের বিপক্ষে প্রথম ম্যাচসেরার পুরস্কার জিতেছিলেন সাকিব। ওই ম্যাচে বল হাতে মাত্র ১০ রান দিয়ে ২ উইকেট শিকার করেন তিনি। আর ব্যাট হাতে খেলেন ৪১ রানের একটি ঝড়ো ইনিংস।
পরের ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে টানা দ্বিতীয়বারের মতো ম্যাচসেরার পুরস্কার ওঠে সাকিবের হাতে । তুলে নেন চলতি আসরের প্রথম ফিফটি। ৩১ বল মোকাবিলা করে খেলেন ৫০ রানের ইনিংস। সঙ্গে বল হাতে ২৩ রান খরচায় তুলে নেন ৩ উইকেট। সাকিব চলতি আসরে কুমিল্লার বিপক্ষে হ্যাটট্রিক ম্যাচসেরা পুরস্কার জেতেন। ব্যাট হাতে ৩৭ বল খেলে করেন ৫০ রান। আর বল ২০ রান খরচায় শিকার করেন ২ উইকেট।
সাকিবের নজরকাড়া পারফরম্যান্সে নজর এসেছে আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলোরও। বেশ কিছু দল তাকে নিতে আগ্রহ প্রকাশ করেছে এমন গুঞ্জন শোনা যাচ্ছে। তবে শিশির এ বিষয়ে নিশ্চিত করে কিছু বলেননি। সাকিব কোন দলে যেতে উদগ্রীব এমন প্রশ্নে শিশির বলেন, ‘ সব দলই আমাদের পছন্দের। নিদির্ষ্ট কোনো দল নিয়ে সাকিব উদগ্রীব নয়। তবে কলকাতায় যেহেতু অনেকদিন সাকিব খেলেছে, তাই দলটির প্রতি বিশেষ আগ্রহ কাজ করে।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- একটু পরেই আর্জেন্টিনা বনাম হন্ডুরাসের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে (LIVE)
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- একটু পরেই শুরু হচ্ছে বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখুন এখানে
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- আজ বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখার উপায় ও সময়সূচি