ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩

৭ বছর আগের রেকর্ড আবারও গড়লেন : কোহলি

২০২২ ফেব্রুয়ারি ১১ ২১:১১:০৮

৭ বছর আগের রেকর্ড আবারও গড়লেন : কোহলি

২ বলের মোকাবেলায় কোনো রান করতে ব্যর্থ কোহলি শিকার হন আলজারি জোসেফের। আগের দুই ম্যাচেও ভালো করতে পারেননি সাবেক দলপতি। প্রথম ম্যাচে রান সংখ্যা দুই অঙ্কে পৌঁছালেও সাজঘরে ফেরেন ১৮ রানে। দ্বিতীয় ম্যাচে থামতে হয় মাত্র ৮ রানে। এর মধ্য দিয়ে দীর্ঘ সময় পর কোনো অর্ধশতক বা ফিফটিহীন সিরিজ পার করলেন কোহলি।

সর্বশেষ এমনটি দেখা গেছে ২০১৫ সালে, বাংলাদেশের মাটিতে। সেবার বাংলাদেশ সফরে এসে তিনটি ওয়ানডে খেলেছিল মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন ভারত। প্রথম ম্যাচে ১ রান করে তাসকিন আহমেদের শিকারে পরিণত হন কোহলি। পরের ম্যাচে ভালো শুরু পেলেও ২৩ রান করে এলবিডব্লিউ হন নাসির হোসেনের বলে। আর শেষ ম্যাচে ২৫ রান করে বোল্ড হন সাকিব আল হাসানের বলে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ