ঢাকা, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ : নতুন দু;সংবাদে কেঁপে উঠলো ভারতীয় ক্রিকেট দল
চোটের কারণে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেলেন কেএল রাহুল এবং অক্ষর পটেল। শুক্রবার বিসিসিআই এক বিবৃতিতে এ কথা জানিয়েছে। আগামী ১৬ ফেব্রুয়ারি থেকে কলকাতায় টি-টোয়েন্টি সিরিজ শুরু হতে চলেছে।
দ্বিতীয় এক দিনের ম্যাচে ফিল্ডিং করতে গিয়ে চোট পেয়েছিলেন সীমিত ওভারের দলের সহ-অধিনায়ক রাহুল। জানা গিয়েছে, বাঁ দিকের আপার হ্যামস্ট্রিংয়ে চোট লেগেছে তাঁর। অন্য দিকে, অক্ষর পটেল এখনও পুরোপুরি সুস্থই হতে পারেননি। কোভিডে আক্রান্ত হওয়ার পর রিহ্যাবের শেষ পর্যায়ে ছিলেন তিনি। চোটের অভিঘাত বোঝার জন্যে দু’জনকেই আপাতত বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে পাঠানো হচ্ছে।
এই দুই ক্রিকেটারের পরিবর্তও ঘোষণা করে দিয়েছে বোর্ড। রুতুরাজ গায়কোয়াড় এবং দীপক হুডাকে পরিবর্ত হিসেবে দলে নেওয়া হচ্ছে। দীপক এক দিনের সিরিজেও দলে ছিলেন।
উল্লেখ্য, আমদাবাদে এক দিনের সিরিজের মতো কলকাতাতে টি-টোয়েন্টি সিরিজও রুদ্ধদ্বার স্টেডিয়ামে করার ভাবনাচিন্তা রয়েছে বিসিসিআই-এর। তবে সিএবি-র তরফে বোর্ডের কাছে আবেদন করে দর্শক প্রবেশের অনুমতি চাওয়া হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- একটু পরেই আর্জেন্টিনা বনাম হন্ডুরাসের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে (LIVE)
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- একটু পরেই শুরু হচ্ছে বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখুন এখানে
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- আজ বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখার উপায় ও সময়সূচি