ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩

রশীদ খানকে ছাড়াই বাংলাদেশে আসছে আফগানিস্তান

২০২২ ফেব্রুয়ারি ১১ ১৭:৫৭:২৭

রশীদ খানকে ছাড়াই বাংলাদেশে আসছে আফগানিস্তান

চলতি পিএসএলে রশীদ খান লাহোর কালান্দার্সের হয়ে খেলছেন। আগামী ১৯ তারিখ পর্যন্ত পিএসএলে দলের সঙ্গে থাকবেন তিনি। এরপর ২০ তারিখ বাংলাদেশে আসবেন রশীদ খান। লাহোর কালান্দার্স রশীদ খানের পরিবর্তে তাদের দলে ফুয়াদ আহমেদকে নিয়েছে। লাহোর কালান্দার্সের হয়ে রশীদ খান এখন পর্যন্ত পাঁচ ম্যাচ খেলেছেন। বল হাতে উইকেট নিয়েছেন চারটি। ব্যাট হাতে ৫৪ রান করেছেন।

এদিকে আফগানিস্তান দলের প্রস্তুতি ক্যাম্প হবে সিলেটে। চায়ের দেশে এক সপ্তাহের প্রস্তুতি ক্যাম্প করবে তারা। ২০ তারিখ বাংলাদেশে আসায় দলের সঙ্গে প্রস্তুতি ক্যাম্প করা হবে না রশীদ খানের। সিলেটে প্রস্তুতি ক্যাম্প শেষে হলে দলটি যাবে চট্টগ্রামে। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তিনটি ওয়ানডে হবে ২৩ থেকে ২৮ ফেব্রুয়ারির মধ্যে।

ওয়ানডেগুলো শুরু হবে বাংলাদেশ সময় বেলা ১১টায়। ওয়ানডে সিরিজটি বিশ্বকাপ সুপার লিগের অন্তর্ভুক্ত। এরপর ঢাকার মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুটি টি-টোয়েন্টি খেলবে আফগানিস্তান, ম্যাচগুলো হবে ৩ ও ৫ মার্চ। এ ম্যাচগুলো শুরু হবে বেলা ৩টায়।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ