ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ হলো খুলনা ও কুমিল্লার ম্যাচ
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৮৮ রান সংগ্রহ করেছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। জবাবে ১২৩ রানে গুটিয়ে গেছে খুলনা। ১৯.৩ ওভারে অল আউট হওয়া টাইগার্সদের হার ৬৫ রানে।
রান তাড়া করতে নেমে শুধুমাত্র প্রথম ওভারটাই খুলনার পক্ষে ছিল। সেই ওভারে ১৬ রান আনেন আন্দ্রে ফ্লেচার। ইঙ্গিত দেন দারুণ সূচনার। কিন্তু সেই শেষ। এরপর শুধু আসা যাওয়ার মাঝে থেকেছেন খুলনার ব্যাটাররা।
রনি তালুকদার, মুশফিকুর রহিম ও রুয়েল মিয়ার কেউই রানের খাতা খুলতে পারেননি। দলের পক্ষে সর্বোচ্চ.২৬ রান করেছেন থিসারা পেরেরা। তার এই ইনিংস শুধু হারের ব্যবধানটাই কমিয়েছে। বাকীদের মধ্যে সৌম্য ২২, ইয়াসির ১৮, ফ্লেচার ১৬ ও মাহেদী ১১ রান করেন।
কুমিল্লার হয়ে একাই .৪ উইকেট নেন আবু হায়দার রনি। এছাড়া নাহিদুল ইসলাম, মুস্তাফিজুর রহমান ও মঈন আলী প্রত্যেকেই দুটি করে উইকেট শিকার করেন।
এর আগে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন খুলনার অধিনায়ক মুশফিকুর রহিম। অবশ্য টস জিতলে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিতেন, এমনটাই জানান কুমিল্লার অধিনায়ক ইমরুল কায়েস।
এদিন ইনিংস উদ্বোধন করতে নেমে সুবিধা করতে পারেননি মাহমুদুল হাসান জয়। ১৫ বলে মাত্র ১১ রান করেন তিনি। তবে অন্যপ্রান্তে আক্রমণাত্মক ছিলেন লিটন দাস। মাত্র ১৭ বলে ৪১ রান করেন তিনি। হাঁকান ৩টি ছক্কা। এরপর কুমিল্লা অধিনায়ক ইমরুল কায়েস ৫ রান করে আউট হন।
ফাফ ডু প্লেসি শুরুতে ধীরে খেললেও পরে আক্রমণের ধার বাড়ান। তিনি করেন ৩৬ বলে ৩৮ রান। তবে ব্যাট হাতে তাণ্ডবে সবাইকে ছাড়িয়ে যান মঈন। মাত্র ২৩ বলে অর্ধশতক পূরণ করেন তিনি। এর মাঝে ছিল ৭টি ছক্কার মার। ব্যক্তিগত ৬৩ রানের পর প্রথম চার হাঁকান এই ব্যাটার!
শেষ পর্যন্ত ৩৫ বলে ৭৫ রানের টর্নেডো ইনিংস খেলে আউট হন মঈন। তিনি মোট নয়টি ছক্কা ও একটি চার হাঁকান। আর কোনো ব্যাটারই বলার মতো ইনিংস খেলতে পারেননি। খুলনার হয়ে থিসারা পেরেরা দুটি এবং খালেদ আহমেদ, নাবিল সামাদ, মাহেদী হাসান ও সৌম্য সরকার একটি করে উইকেট নেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- একটু পরেই আর্জেন্টিনা বনাম হন্ডুরাসের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে (LIVE)
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- একটু পরেই শুরু হচ্ছে বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখুন এখানে
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- আজ বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখার উপায় ও সময়সূচি