ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
আইপিএলকে পৃথিবীর সেরা টুর্নামেন্ট বললেন ডেভিড ওয়ার্নার
টুর্নামেন্ট সেরা হলে তো কথাই নেই। অর্থ ও মান- দুই দিক দিয়েই এগিয়ে রয়েছে আইপিএল। যে কারণে ক্রিকেটারদের কাছে আইপিএলের প্রাধান্যও বেশি। অস্ট্রেলিয়ার ওয়ার্নার তো ভারতকে নিজের দ্বিতীয় ‘ঘর’ হিসেবেই দেখেন।
সম্প্রতি সময়ে ব্রেট লির পডকাস্টে কথা বলেছেন ওয়ার্নার। সেখানে আইপিএল প্রসঙ্গ উঠে আসলে ওয়ার্নার বলেন,
“আমি যখন ভারতে যাই, তখন আমি এটাকে বিশ্বের সেরা টুর্নামেন্ট হিসেবে দেখি। টেস্ট হোক বা ওয়ানডে আমি যখন অস্ট্রেলিয়ার জন্য সেখানে খেলতে যাই, তখন এখান থেকে আমি প্রচুর জ্ঞান পাই।ভারতের প্রতি ওয়ার্নারের বহিঃপ্রকাশ বোঝা যায় তাঁর সামাজিক যোগাযোগ মাধ্যম, ইন্সটাগ্রামে ঢুকলেই। সেখানে অনেক ভারতীয় ছবির নানান মজার ভিডিও শেয়ার করেন ওয়ার্নার। এমনকি ভারতীয়দের কাছেও বেশ গ্রহণযোগ্যতা রয়েছে ওয়ার্নারের। পডকাস্টে তাঁর প্রতি ভারতীয়দের ভালোবাসার কথাও উল্লেখ করেন ওয়ার্নার।
“গত এক দশক ধরে আমাকে ও আমার পরিবারকে সাদরে স্বাগত জানিয়ে আসছে তারা। আমার সেখানে যেতে ও মানুষদের সাথে মিশতে ভালো লাগে। আমি জানি মাঝেমধ্যে নিরাপত্তার ঝুঁকি হয়ে যায়, কারণ আমাদের দেখলে ভিড় জমে যায়। স্থানীয়দের সাথে মিশে যেতে ভালোবাসি। তারা আমাকে এত কিছু দিয়েছে যে আমার মনে হয়, ভারতের কাছে আমি ঋণী। তারা অনেক ভালোবাসা দিয়েছে আমাকে।”
এই তো আগামী ১২ ফেব্রুয়ারি শুরু হচ্ছে আইপিএলের ‘মেগা অকশন’। আর এই মেগা নিলামে নাম লিখিয়েছেন ৪৭ জন অস্ট্রেলিয়ান ক্রিকেটার। তাঁর মধ্যে রয়েছেন ওয়ার্নারও। সানরাইজার্স হায়দরাবাদের সঙ্গে ইতি টেনেছেন ওয়ার্নার।
যে কারণে আইপিএলের নিলামেই নাম উঠছে তাঁর। ভারতীয়দের ধারণা অধিক অর্থ দিয়ে তাঁকে দলে ভেড়াতে পারে কলকাতা, ব্যাঙ্গালুরু কিংবা চেন্নাই।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- একটু পরেই আর্জেন্টিনা বনাম হন্ডুরাসের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে (LIVE)
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- একটু পরেই শুরু হচ্ছে বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখুন এখানে
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- আজ বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখার উপায় ও সময়সূচি