ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
সেমি ফাইনালে বরিশাল আর কুমিল্লার সঙ্গে মাঠে নামবে যে ২টি দল
আর ৮ ম্যাচ খেলা কুমিল্লা ভিক্টোরিয়ান্সও ৫ জয়ের পাশাপাশি পরিত্যক্ত ম্যাচে এক পয়েন্ট পেয়ে দ্বিতীয় দল হিসেবে সুপার ফোরে। এখন দেখার বিষয় হলো, বাকি দুটি দল কারা, যারা যাবে সুপার ফোরে ?
খুলনা টাইগার্স, মিনিস্টার ঢাকা নাকি চট্টগ্রাম চ্যালেঞ্জার্স? আগামী দুই দিনেই তা জানা হয়ে যাবে। প্রসঙ্গতঃ এরই মধ্যে সিলেট সানরাইজার্সের বিদায় নিশ্চিত হয়ে গেছে এবারের বিপিএল থেকে।
এদিকে ঢাকা, চট্টগ্রাম, সিলেট ঘুরে বিপিএল আবারও ঢাকায়। রাউন্ড রবিন লিগের আর মাত্র ৪ ম্যাচ বাকি। মাত্র ২ দিনের এ পর্বেই নির্ধারিত হবে সুপার ফোরের ৪টি দল।
আগামীকাল ১১ ফেব্রুয়ারি, শুক্রবার থেকে আবার শুরু হবে দুইদিনের রাউন্ড রবিন লিগের শেষ পর্ব। এমনও হতে পারে শুক্রবারই বাকি দুই দল নির্ধারিত হয়ে যেতে পারে।
শুক্রবার দুপুরে মুখোমুখি হবে খুলনা টাইগার্স বনাম কুমিল্লা ভিক্টোরিয়ান্স। আর সন্ধ্যা সাড়ে ৬টায় মোকাবিলা করবে ফরচুন বরিশাল এবং মিনিস্টার গ্রুপ ঢাকা। ওই দুই ম্যাচে খুলনা এবং ঢাকা জিতে গেলে বরিশাল ও কুমিল্লার পর তৃতীয় ও চতুর্থ দল হিসেবে সুপার ফোরে জায়গা করে নেবে তারা।
তখন ১২ ফেব্রুয়ারি চট্টগ্রাম বনাম সিলেট এবং খুলনা বনাম কুমিল্লা ভিক্টোরিয়ান্স ম্যাচের গুরুত্ব যাবে কমে। আগামীকাল কুমিল্লার কাছে মুশফিকুর রহিমের খুলনা টাইগার্স হেরে গেলেও দলটির সম্ভাবনার সূর্য্য অস্ত যাবে না। তাদের সম্ভাবনা ও সুযোগ দুই’ই থেকে যাবে।
কারণ, এই কুমিল্লার সাথেই শনিবার ফিরতি লড়াই হবে খুলনার। একটিতে জিতলেই খুলনার ভাগ্য খুলে যাবে। তবে এটাও ঠিক যে, কুমিল্লার সাথে দুই পর্বে অন্তত একবার জিততে না পারলে আর সুপার ফোর খেলা হবে না খুলনার।
তখন খুলনার পয়েন্ট ৮ এ বহাল থাকবে। আর বরিশালে সঙ্গে ঢাকা এবং সবার নিচে থাকা সিলেটের সাথে জিতে গেলে তখন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের সম্ভাবনার দ্বার হবে উন্মোচিত।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- একটু পরেই আর্জেন্টিনা বনাম হন্ডুরাসের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে (LIVE)
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- একটু পরেই শুরু হচ্ছে বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখুন এখানে
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- আজ বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখার উপায় ও সময়সূচি