ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
বাংলাদেশের সেরা ব্যাটিং কোচের নাম জানালেন: সুজন
একদিন আগে প্রিন্স পদত্যাগ করলে বিষয়টা এখন পরিস্কার, সিডন্সই পালন করবেন ব্যাটিং কোচের দায়িত্ব। বাংলাদেশ দলের টিম ডিরেক্টর খালদ মাহমুদ সুজন মনে করছেন, এই মুহূর্তে সিডন্সই ব্যাটিং কোচ হিসেবে আসল লোক।
২০০৭ সাল থেকে চার বছর বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন সিডন্স। ২০১১ সালের বিশ্বকাপে দল বাজে খেললে তার সঙ্গে আর চুক্তি নবায়ন করেনি বিসিবি। তবে ব্যাটিং কোচ হিসেবে বরাবরই সিডন্সের প্রসংশা করেছেন সিনিয়র ক্রিকেটাররা। সেই বিষয়টিকে মূল্য দিয়েই মূলত ব্যাটিং পরামর্শক হিসেবে ফিরিয়ে আনা হয়েছে তাকে।
তামিম ইকবাল, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদের মতো সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে সিডন্সের জানা শোনা আগে থেকেই ভালো। যেটা তাকে কাজ করতে সুবিধা দিবে মনে করছেন সুজন।
বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সুজন সাংবাদিকদের বলেন, ‘সিডন্স তো পরীক্ষিত। ব্যাটিং কোচ হিসেবে সেরা। এটা অবশ্যই উঠতি ক্রিকেটারদের জন্য কাজে লাগবে।'
তিনি বলেন, ‘সে বিপিএলের খেলাগুলো দেখছে। এই ফরম্যাটে খেলার কি অ্যাটিচুড নিয়ে ক্রিকেটাররা ব্যাট করছে সেটা ও দেখছে। তামিমদের সঙ্গে ওর ভাল সম্পর্ক আছে ওরা যখন ছোট ছিল তখন থেকেই। তো ওদের সঙ্গে তো সম্পর্ক আগে থেকেই ভাল এখন নতুনদের সঙ্গেও কাজ করলেও অবশ্যই সবদিক থেকে ভাল হবে আশা করি।'
ব্যাটিং কোচ হিসেবে অ্যাশওয়েল প্রিন্সের কাজ নিয়ে প্রশ্ন উঠছিল আগে থেকেই। সিডন্স ব্যাটিং পরামর্শক নিয়োগ পাওয়ার পর জাতীয় দল ছেড়ে প্রিন্সকে এইচপি দলের দায়িত্ব নিতে বলা হয়। বিষয়টিকে অসম্মানের মনে করেছেন দক্ষিণ আফ্রিকান এই কোচ। পদত্যাগ সেই কারণেই কিনা সেটা বড় প্রশ্ন।
এদিকে, গত বৃহস্পতিবার ঢাকায় পা রেখে ছুটে বেরিয়েছেন সিডন্স। ঢাকায় আসার পরের দিনই বিপিএলের খেলা দেখতে মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে চলে আসেন। তারপর সিলেটেও খেলা দেখতে যান তিনি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- একটু পরেই আর্জেন্টিনা বনাম হন্ডুরাসের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে (LIVE)
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- একটু পরেই শুরু হচ্ছে বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখুন এখানে
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- আজ বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখার উপায় ও সময়সূচি