ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩

আইপিএল না বাংলাদেশ দল : যেখানে খেলবেন সাকিব

২০২২ ফেব্রুয়ারি ১০ ২৩:০৬:৫৮

আইপিএল না বাংলাদেশ দল : যেখানে খেলবেন সাকিব

সাকিব মূলত আইপিএলের কারণে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে নেই। তবে তা নির্ভর করছে আইপিএলের নিলামের ওপর। সাকিবের দল আইপিএল জিতলে নিলামে পাওয়া গেলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে থাকবেন না সাকিব।

যদিও এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানায়নি বিসিবি এবং সাকিব। তবে টেস্ট ক্রিকেট নিয়ে বিশেষ কিছু চিন্তা করছেন সাকিব আল হাসান এমনটাই জানিয়েছেন খালেদ মাহমুদ সুজন।

বর্তমানে বিপিএলে একই দলের হয়ে রয়েছেন খালেদ মাহমুদ সুজন এবং সাকিব আল হাসান। তাই কাছ থেকেই সাকিবকে দেখতে পারছেন তিনি। তবে টেস্ট ক্রিকেট নিয়ে বিসিবির সাথে খোলাখুলি কথা বলবেন বলে জানিয়েছেন খালেদ মাহমুদ সুজন।

এ প্রসঙ্গে খালেদ মাহমুদ বলেন, “আমি তো চাই সাকিব খেলুক। কিন্তু ওর কিছু চিন্তা আছে, সেটা ও কয়েকদিনের মধ্যেই বোর্ডে জানাবে। ওয়ানডে সে খেলবে কিন্তু টেস্ট ম্যাচ খেলবে কিনা সেটা এখনও নিশ্চিত নয়।”

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ