ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
বেরিয়ে আসছে হাড়ির খবর : ‘সিদ্ধান্ত নিতাম আমি, মিডিয়ায় ক্রেডিট নিত সে’
অথচ তাঁর ওপর তেমন একটা প্রচারের আলো নেই। অ্যাডিলেড টেস্টে ৩৬ রানে অল আউট হওয়ার লজ্জা, প্রথম টেস্ট হেরে শুরুতেই সিরিজে পিছিয়ে পড়ার পর কোহলি, রোহিত, শামিদের অনুপস্থিতিতে সিরাজ, ওয়াশিংটন, শার্দুলদের নিয়ে অজিঙ্কা রাহানে দলকে যেভাবে সিরিজ জিতিয়েছিলেন, সেটা ছিল অবিশ্বাস্য। অথচ এমন ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের জন্য ক্যাপ্টেন অজিঙ্কা রাহানেকে কখনোই কৃতিত্ব দেওয়া হয় না।
রবি শাস্ত্রীর কোচিংয়ে ভারত অস্ট্রেলিয়ায় সিরিজ জিতেছে বলে যতটা প্রচার করা হয়, রাহানের প্রশংসা ততটা করা হয় না। অবশেষে সেই বঞ্চনা নিয়ে মুখ খুললেন রাহানে। ক্রীড়া সাংবাদিক বোরিয়া মজুমদারের এক অনুষ্ঠানে এসে রাহানে কারো নাম না করে বলেন, ‘আমি জানি আমি ওখানে কী করেছিলাম।
আমার কাউকে কিছু বলার দরকার নেই। তা ছাড়া এটা আমার স্বভাবও নয়। আপনারা ভালো করেই জানেন যে আমি কখনো কৃতিত্ব দাবি করি না। তবে হ্যাঁ, এমন কিছু কিছু বিষয় ছিল যেটা আমি মাঠে বা ড্রেসিংরুমে সিদ্ধান্ত নিয়েছিলাম, অথচ তার কৃতিত্ব অন্য কেউ নিয়েছে। আমার কাছে গুরুত্বপূর্ণ ছিল সিরিজ জয়। ‘সেই ‘অন্য কেউ’টা যে রবি শাস্ত্রী, সেটা মোটামুটি নিশ্চিত করে ফেলেছে ভারতীয় মিডিয়া।
অস্ট্রেলিয়া সফর নিয়ে রাহানে আরো বলেন, ‘সেটা ঐতিহাসিক সিরিজ জয় ছিল। অবশ্যই আমার কাছে স্পেশাল। সিরিজ জয়ের পর লোকে যেটা বলেছে, মিডিয়ায় যেটা সামনে এসেছে, যেটা বলা হয়েছে যে এমন সিদ্ধান্ত তার ছিল, এগুলো তার ব্যক্তিগত বিষয়। তবে আমি জানতাম, সিদ্ধান্তগুলো আমার। অবশ্যই ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনা করতাম। তবে নিজেকে কখনো বড় করে দেখাতে চাইনি। ‘
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- একটু পরেই আর্জেন্টিনা বনাম হন্ডুরাসের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে (LIVE)
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- একটু পরেই শুরু হচ্ছে বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখুন এখানে
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- আজ বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখার উপায় ও সময়সূচি