ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩

ফিফা র‍্যাংকিংয়ে আর্জেন্টিনা সুখবর পেলেও দু;সংবাদ পেলো ব্রাজিল

২০২২ ফেব্রুয়ারি ১০ ১৮:৩২:৩০

ফিফা র‍্যাংকিংয়ে আর্জেন্টিনা সুখবর পেলেও দু;সংবাদ পেলো ব্রাজিল

ব্রাজিলের পয়েন্ট ছিল ১৮২৬.৩৫, বর্তমানে ১৮২৩.৪২ পয়েন্ট। তবে বড় লাফ দিয়েছে বর্তমান কোপা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ১৬.৪৮ পয়েন্ট বেড়ে তাদের পয়েন্ট দাঁড়িয়েছে ১৭৬৬.৯৯ যা তাদের তুলে দিয়েছে র‌্যাঙ্কিংয়ের চারে। চার থেকে পাঁচে নেমে গেছে ইংল্যান্ড। তিনে আছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স।

ম্যাচ না খেললেও উন্নতি হয়েছে জার্মানির। জার্মানরা উঠে এসেছে তালিকার ১১ নম্বরে। মেক্সিকোর অবস্থান তালিকার ১২ নম্বরে। মূলত যুক্তরাষ্ট্রের অবনতি তাদের উপরের দিকে উঠতে সাহায্য করেছে। উন্নতি হয়েছে লুইস সুয়ারেসদের দল উরুগুয়ের।

১৭.৩৯ পয়েন্ট বেড়ে তাদের পয়েন্ট দাঁড়িয়েছে ১৬১৪.০৫ পয়েন্টে যা তাদের তুলে দিয়েছে ১৬ নম্বরে। আফ্রিকা ন্যাশন কাপ জেতা সেনেগাল উঠে এসেছে ১৮ নম্বরে। ২১.২৬ পয়েন্ট কাটা গেছে কলম্বিয়ার। তাদের বর্তমান অবস্থান ১৯ নম্বরে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ