ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
বিপিএলে নতুন ক্রিকেটারের আগমন
টি-টোয়েন্টি বিশ্বকাপের ব্যর্থতার পর ব্যাপারটি যেন নির্বাচকদের কপালে চিন্তার ভাজ ফেলে দিয়েছে। প্রতিষ্ঠিত দের মধ্যে তামিম ইকবাল এবং সাকিব আল হাসান অবিশ্বাস্য ফর্মে থাকলেও এছাড়া তেমন কেউ নিজেকে মেলে ধরতে পারেনি। তবে একটি মজার ব্যাপার হলো প্রতিষ্ঠিত ক্রিকেটাররা নিজেদের মেলে ধরতে না পারলেও, কিছু তরুণ ক্রিকেটাররা নিজেদের পারফর্মেন্স এর মাধ্যমে নির্বাচকদের নজর ঠিকই কেড়ে নিতে পেরেছেন।
তাদের মধ্যে অন্যতম হলো মৃত্যুঞ্জয় চৌধুরী। এবারের বিপিএলের আগে দৃশ্যপটের বাইরে ছিলেন এ তরুণ। কিন্তু এবারের বিপিএলের পারফরমেন্সের পর এখন তাকে জাতীয় দলের জন্য ও বিবেচনা করা হচ্ছে। বিপিএলে প্রথম তিনটি ম্যাচে মাঠে নামার সুযোগ পাননি মৃত্যুঞ্জয়। তবে অভিষেকেই বাজিমাত করেন এই অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জয়ী পেস বোলার। অভিষেক ম্যাচেই হ্যাটট্রিক করে নতুন রেকর্ড গড়েন এই পেসার। এছাড়াও বরিশালের বিপক্ষে মাত্র ২ ওভার বল করে চারটি উইকেট শিকার করেন মৃত্যুঞ্জয়। ঢাকার বিপক্ষে চট্টগ্রামের মাস্ট উইন ম্যাচেও শেষ ওভারে 9 রান ডিফেন্ড করে দলকে জেতান মৃত্যুঞ্জয়।
এছাড়া আরেক অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জয়ী ক্রিকেটার মাহমুদুল হাসান জয় ও রানের মধ্যে রয়েছেন। সিলেটের বিপক্ষে গতকালের ম্যাচে ৫০ বলে ৬৫ রানের ইনিংস খেলে দলের জয়ে অবদান রাখেন এই ব্যাটসম্যান। এই হাফ সেঞ্চুরি ছাড়াও এবারের বিপিএলে আরো দুটি চল্লিশোর্ধ ইনিংস রয়েছে জয়ের।নাহিদুল ইসলাম,ঘরোয়া ক্রিকেটের পরিচিত মুখ এ স্পিন বোলিং অলরাউন্ডার। বয়সটাও ৩০ এর ঘরে। জাতীয় দল থেকে শুরু করে মিডিয়া সবার কাছে পরিচিত নাম হলেও কখনো জাতীয় দলের বিবেচনায় থাকেন না। তবে এবার যেন নিজেকে নতুন করে চেনাচ্ছেন এ স্পিন বোলিং অলরাউন্ডার।
বিপিএলের ফরচুন বরিশালের বিপক্ষে চার ওভার বল করে মাত্র ৫ রান দিয়ে তিন উইকেট নিয়েছেন নাহিদুল। এছাড়া প্রায় প্রতি ম্যাচেই দলের হয়ে বোলিং ওপেন করছেন নাহিদুল এবং বেশ কয়েকবারই বিপক্ষ ব্যাটসম্যানদের বিপদে ফেলছেন এ স্পিনার। বয়স কোনো বাধা নয় এ বিশ্বাস নিশ্চয়ই করেন নাহিদুল। তাইতো এবারের বিপিএলে নিজেকে নতুন করে চেনাচ্ছেন এই স্পিন বোলিং অলরাউন্ডার। এছাড়াও শফিকুর ইসলাম তানভির ইসলাম সহ আরো কিছু প্রতিভাবান ক্রিকেটারের খোঁজ এবারের বিপিএলে পাওয়া গিয়েছে। যারা ভবিষ্যতে বাংলাদেশ দলের হয় অবদান রাখতে পারবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- একটু পরেই আর্জেন্টিনা বনাম হন্ডুরাসের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে (LIVE)
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- একটু পরেই শুরু হচ্ছে বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখুন এখানে
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- আজ বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখার উপায় ও সময়সূচি