ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
খেলা চলার সময় আম্পায়ারকে যে ইশারা করে জরিমানা গুনলেন সোহান
মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) আসরের ২৪তম ম্যাচে মুখোমুখি হয় সিলেট সানরাইজার্স ও ফরচুন বরিশাল। প্রথমে ব্যাট করে বরিশাল জড়ো করে ১৯৯ রান। এরপর সিলেটের ইনিংস চলাকালে মেজাজ হারান সোহান।
ইনিংসের চতুর্দশ ওভারে বল হাতে নেন বরিশালের অধিনায়ক সাকিব আল হাসান। ওভারের প্রথম বলে তার বল খেলতে গিয়ে ব্যর্থ হন সিলেট সানরাইজার্সের অধিনায়ক রবি বোপারা। এই সুযোগে বোপারাকে স্টাম্পিং করেন উইকেটের পেছনে থাকা বরিশালের উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহান।
এ সময় সোহান বিরক্তি ও ক্ষোভ প্রকাশ করে আম্পায়ারকে তৃতীয় আম্পায়ারের কাছে রিভিউয়ের জন্য ইশারা করেন। বিষয়টি ভালোভাবে নেননি ম্যাচ অফিসিয়ালরা। তার বিরুদ্ধে অভিযোগ আনেন অন ফিল্ড আম্পায়ার তানভীর আহমেদ ও মোজাহিদুজ্জামান স্বপন, তৃতীয় আম্পায়ার মাসুদুর রহমান মুকুল ও চতুর্থ আম্পায়ার আলী আরমান রাজন।
তাদের অভিযোগের প্রেক্ষিতে ম্যাচ রেফারি রকিবুল হাসান সোহানকে ম্যাচ ফি’র ২০ শতাংশ জরিমানা করেছেন। সেই সাথে একটি ডিমেরিট পয়েন্টও দেওয়া হয়েছে।
বিসিবি জানিয়েছে, সোহান বিসিবির কোড অব কন্ডাক্টের ২.৪ নম্বর ধারা ভঙ্গ করেছেন। তবে সোহান তার বিরুদ্ধে আসা অভিযোগ নিয়ে আপত্তি না জানানোয় কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি, ম্যাচ রেফারির দেওয়া শাস্তি মেনে নিয়েছেন জাতীয় দলের এই ক্রিকেটার।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- একটু পরেই আর্জেন্টিনা বনাম হন্ডুরাসের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে (LIVE)
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- একটু পরেই শুরু হচ্ছে বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখুন এখানে
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- আজ বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখার উপায় ও সময়সূচি