ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩

চলছে সাকিব ও মুস্তাফিজের লড়াই,দেখেনিন সেরা পাঁচ উইকেট শিকারির তালিকা

২০২২ ফেব্রুয়ারি ১০ ১৪:২৭:৩৬

চলছে সাকিব ও মুস্তাফিজের লড়াই,দেখেনিন সেরা পাঁচ উইকেট শিকারির তালিকা

সিলেট পর্ব শেষে দেখে নেয়া যাক বিপিএলে সেরা পাঁচ উইকেট শিকারির তালিকায় রয়েছেন কারা।

মুস্তাফিজুর রহমান: কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে এবারের বিপিএলে বল হাতে ঝড় তুলেছেন মুস্তাফিজুর রহমান। এক ম্যাচ চট্টগ্রাম চেলেঞ্জার্সকে একাই গুড়িয়ে দিয়েছিলেন ৫ উইকেট। নিয়ে। এখন পর্যন্ত কুমিল্লার হয়ে ৭ ইনিংসে মাঠে নামা মুস্তাফিজের উইকেটসংখ্যা ১৫টি। ৬.৬২ ইকোনোমিতে বোলিং করা মুস্তাফিজের ইনিংস সেরা বোলিং ২৭ রানে ৫ উইকেট।

সাকিব আল হাসান: মুস্তাফিজের পরের অবস্থানেই রয়েছেন ফরচুন বরিশালের অধিনায়ক সাকিব আল হাসান। সবার আগে প্লে অফ নিশ্চিত করা বরিশালের হয়ে খেলা সাকিব এখন পর্যন্ত দখলে নিয়েছেন ১৪টি উইকেট। ৮ ইনিংসে মাত্র ৪.৯২ ইকোনোমিতে বোলিং করা সাকিবের ইনিংস সেরা বোলিং ফিগার ২৩ রানে ৩ উইকেট।

ডোয়াইন ব্রাভো: তিন নম্বরে রয়েছেন সাকিবের সতীর্থ ক্যারিবিয়ান অলরাউন্ডার ডোয়াইন ব্রাভো। ফরচুন বরিশালের জার্সিতে এখন পর্যন্ত ব্রাভো নিয়েছেন সাকিবের সমান ১৪ উইকেট। ৮.৬৬ ইকোনোমিতে বোলিং করা ব্রাভোর ইনিংস সেরা বোলিং ফিগার ৩০ রানে ৩ উইকেট।

নাজমমুল ইসলাম অপু: সিলেট সানরাইজার্সের হয়ে খেলা স্পিনার নাজমুল ইসলাম অপু রয়েছেন চার নম্বরে। বল হাতে পাঁচ ইনিংসে অপু দখলে নিয়েছেন মোট ১১টি উইকেট। ৭.১৫ ইকোনোমিতে বোলিং করা অপুর ইনিংস সেরা বোলিং ফিগার ১৮ রানে ৪ উইকেট।

তানভির ইসলাম: কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলা স্পিনার তানভির ইসলাম এখন পর্যন্ত মাঠে নেমেছেন ৭ ম্যাচে। সাত ইনিংসে তানভির বল হাতে দখলে নিয়েছেন মোট ১১টি উইকেট। ৬.৮৪ ইকোনোমিতে বোলিং করা তানভিরের উইকেটসংখ্যা ১১টি।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ