ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩

আইপিএল খেলতে এসে নিজের জীবন বদলে গেছে বললেন :ভিলিয়ার্স

২০২২ ফেব্রুয়ারি ১০ ১৪:০২:৩১

আইপিএল খেলতে এসে নিজের জীবন বদলে গেছে বললেন :ভিলিয়ার্স

বেঙ্গালুরুর পডকাস্টে এসে নিজের আবেগ উগড়ে দিয়েছেন তিনি। ভিলিয়ার্স বলেন, 'রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আমার কাছে একটা পরিবারের মতো। এখানে কাটানো ১০-১১টা বছর জীবন বদলে দিয়েছে। সব পরিবারের মতো এখানেও উত্থান-পতন ছিল। কিন্তু সময়টা দারুণ কেটেছিল।'

একসঙ্গে দীর্ঘ সময় খেলার পর অনেকের সঙ্গে দারুণ সম্পর্ক গড়ে উঠেছিল ভিলিয়ার্সের। বিশেষ করে বিরাট কোহলির সঙ্গে তার বন্ধুত্বের কথা ক্রিকেট মহলে দারুণ পরিচিত।

এ প্রসঙ্গে ভিলিয়ার্স বলেন, 'দীর্ঘ সময় নানা ধরনের সম্পর্ক তৈরি হয়েছে। কারও সঙ্গে ভাল সম্পর্ক গড়ে উঠেছে। কারও সঙ্গে সম্পর্কে চিড় ধরেছে। কিন্তু সব কিছু উপভোগ করেছি। ফিরে তাকালে এখন আমার কোনও আক্ষেপ নেই। আরসিবিতে খেলার সময়টার দিকে দেখলে বলতেই হবে, জীবনের একটা দারুণ সময় আমি ওই দলে কাটিয়েছি।’

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ