ঢাকা, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
জমে উঠেছে পয়েন্ট টেবিলের লড়াই : সমীকরণের মারপ্যাঁচে ঢাকা, খুলনা ও চট্টগ্রাম
এখন পর্যন্ত মাঠে গড়িয়েছে মোট ২৬টি ম্যাচ। চারটি দল ৯টি করে ম্যাচ খেলেছে, বাকি দুটি দল খেলেছে ৮টি করে ম্যাচ। ৯ ম্যাচে ৬ জয়ে ১৩ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে ফরচুন বরিশাল। বরিশালের চেয়ে এক ম্যাচ কম খেলা কুমিল্লা ১১ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে। এখন পর্যন্ত এই দুটি দলের প্লে-অফ নিশ্চিত হয়েছে।
৯ ম্যাচে মাত্র এক জয় পাওয়া সিলেট সানরাইজার্স ইতোমধ্যে ছিটকে পড়েছে শেষ চারের দৌড় থেকে। বাকি তিন দল- মিনিস্টার ঢাকা, খুলনা টাইগার্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স লড়ছে প্লে-অফের জন্য।
৯ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে এ মুহূর্তে পয়েন্ট টেবিলে তৃতীয় ঢাকা। চতুর্থ স্থানে থাকা খুলনার পয়েন্ট ৮ ম্যাচে ৮। ৯ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে আছে চট্টগ্রাম।
ঢাকা, খুলনা ও চট্টগ্রাম- তিনটি দলের জন্যই এখনও শেষ চারের দরজা খোলা থাকছে। ঢাকা তাদের শেষ ম্যাচটি খেলবে ফরচুন বরিশালের বিপক্ষে। শুক্রবারের এই ম্যাচে ঢাকা জয় পেলেই নিশ্চিত হয়ে যাবে রিয়াদ-তামিমদের প্লে-অফে অংশগ্রহণ।
তার আগে অবশ্য খুলনা ও কুমিল্লার ম্যাচ রোমাঞ্চ ছড়াবে। সেই ম্যাচে খুলনা হেরে গেলেও সুযোগ থাকবে মুশফিকদের। চট্টগ্রাম তাদের শেষ ম্যাচে সিলেটের মুখোমুখি হবে। সেই ম্যাচে চট্টগ্রাম জিতলেও মুশফিকরা শেষ ম্যাচ জিতে শেষ চারে যাওয়ার সুযোগ পেতে পারেন, কারণ রান রেটে এখন চট্টগ্রামের চেয়ে এগিয়ে আছে খুলনা। চট্টগ্রামকে তাই নিজেদের শেষ ম্যাচে জয় নিশ্চিতের পাশাপাশি তাকিয়ে থাকতে হবে অন্যদের ফলাফলের দিকে।
সব মিলিয়ে বিপিএলের পয়েন্ট টেবিলের লড়াই বেশ জমে উঠেছে।
একনজরে দেখে নিন পয়েন্ট টেবিলের চিত্র
| দল | ম্যাচ | জয় | পরাজয় | ফলাফল নেই | পয়েন্ট | রানরেট |
| ফরচুন বরিশাল | ৯ | ৬ | ২ | ১ | ১৩ | ০.০৬১ |
| কুমিল্লা ভিক্টোরিয়ান্স | ৮ | ৫ | ২ | ১ | ১১ | ০.৪৭৫ |
| মিনিস্টার ঢাকা | ৯ | ৪ | ৪ | ১ | ৯ | ০.২২২ |
| খুলনা টাইগার্স | ৮ | ৪ | ৪ | ০ | ৮ | ০.১৭৭ |
| চট্টগ্রাম চ্যালেঞ্জার্স | ৯ | ৪ | ৬ | ০ | ৮ | -০.১৭২ |
| সিলেট সানরাইজার্স | ৯ | ১ | ৭ | ১ | ৩ | -০.৭১৩ |
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- একটু পরেই ব্রাজিল বনাম মিশরের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- একটু পরেই আর্জেন্টিনা বনাম হন্ডুরাসের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে (LIVE)
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- ৯০ মিনিটের লড়াই শেষে সাফ ফাইনাল: বাংলাদেশ ভারত ম্যাচের সর্বশেষ ফলাফল
- একটু পরেই শুরু হচ্ছে বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখুন এখানে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন