ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
বল টেম্পারিং নয়, আসল রহস্যের কারন জানালেন বোপারা
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সোমবার খুলনা টাইটানসের মুখোমুখি হয়েছিল স্বাগতিক সিলেট দল। ইনিংসের নবম ওভারে প্রথমবারের মতো বল হাতে নেন সিলেটের নতুন অধিনায়ক বোপারা। সেই ওভারের চতুর্থ বলটি করার আগেই বল বিকৃত করার চেষ্টা করতে দেখা যায় বোপারাকে।
নিজের দুই হাতের নখ দিয়ে বলের চামড়ার ওপর ঘষতে থাকেন তিনি। যা নজর এড়ায়নি মাঠের দুই আম্পায়ারের। সঙ্গে সঙ্গে বিষয়টি নিয়ে সিলেট অধিনায়কের কাছে ব্যাখ্যা চাওয়া হয়। বোপারার উত্তরে যে সন্তুষ্টি মেলেনি আম্পায়ারদের, তা স্পষ্টই বোঝা যাচ্ছিল।
যে কারণে চতুর্থ আম্পায়ারকে ডেকে বল পরিবর্তন করে দেন মাঠের দুই আম্পায়ার। তবে এটুকুটেই মুক্তি মেলেনি। সেই ওভারের পর আনুষ্ঠানিক সিদ্ধান্তের ভিত্তিতে বলের আকৃতি পরিবর্তনের চেষ্টা করার কারণে ৫ রান পেনাল্টি করা হয় সিলেটকে।
তবে বুধবার সংবাদ সম্মেলনে বোপারা দাবি করলেন, তিনি আসলে বল টেম্পারিং করেননি, পুরো বিষয়টিই ছিল ভুল বোঝাবুঝি। সংবাদ সম্মেলনে বল হাতে নিয়ে গ্রিপ দেখিয়ে ইংলিশ অলরাউন্ডার বলেন, আসলে আমার নাকল বলকেই টেম্পারিং ভেবে ভুল হয়েছে।
বোপারা বলেন, ‘আমি যখন নাকল বল করি, দৌড় দেওয়ার সময় বলটা লুকিয়ে রাখি। মাঝেমধ্যে আমি বলটাকে এভাবে-ওভাবে (গ্রিপ দেখিয়ে) ধরি। এই গ্রিপটা সহজ নয়। বিশেষ করে ভেজা বলে। এটার জন্য আপনাকে বলের সেরা অংশটা খুঁজে বের করতে হবে। সেটা করতে না পারলে যদি বল ভেজা থাকে, তবে উড়ে যাবে, এমনকি নো-বলও হয়ে যেতে পারে।’
বলের সুবিধাজনক অংশটা বের করতে গিয়ে নখ দিয়ে বারবার জায়গা পরিবর্তন করতে হয়, দেখিয়ে বোপারা বলেন, ‘আমার মনে হয়, এই ব্যাপারটিকেই ভুল বোঝা হয়েছে। এটা হতাশাজনক। কিন্তু এটাই জীবন।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- একটু পরেই আর্জেন্টিনা বনাম হন্ডুরাসের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে (LIVE)
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- একটু পরেই শুরু হচ্ছে বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখুন এখানে
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- আজ বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখার উপায় ও সময়সূচি