ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
বিসিবির বকেয়া বিদ্যুৎ বিলের টাকার পরিমান জানলে অবাক হবেন
এদিকে সবচেয়ে বেশি বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে হকি ফেডারেশনের। তাদের কাছে ৬৬ লাখেরও বেশি টাকা পাবে ডেসকো। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) বাকি রয়েছে ২৮ লাখ টাকার বেশি বিদ্যুৎ বিল। তাছাড়া দেশের সব ক্রীড়া ফেডারেশনেরই মোটা অঙ্কের বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে।
তবে দেশের সবচেয়ে ধনী দুই ফেডারেশন ক্রিকেট ও ফুটবলের বকেয়া বিলের পরিমাণ অনেক বেশি। ক্রীড়া ফেডারেশনগুলোকে বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধের তাগিদ দিয়ে লেখা চিঠি প্রসঙ্গে জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) সচিব পরিমল সিংহ বলেন, ‘পরিচালকদের নিয়ে আমাদের প্রতিমাসে একটি সভা হয়ে থাকে।
এবারের সভায় ক্রীড়া ফেডারেশনগুলোর বিদ্যুৎ বিল আদায় করার বিষয়ে পদক্ষেপ নিতে হবে। সেই হিসাবেই সব ফেডারেশনকে চিঠি দেওয়া হচ্ছে।’ তিনি আরও বলেন, ‘বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এনএসসির নামে বিদ্যুতের মিটার রয়েছে। সেখান থেকেই সব ক্রীড়া ফেডারেশন চলে।
বিলও আমরা পরিশোধ করে যাচ্ছি। কিন্তু আদায় করতে পারছি না। বিসিবির কাছেও অনেক টাকা বকেয়া রয়েছে। বকেয়া বিল এবার তোলার চেষ্টা করছি আমরা।’ এর আগে গত ২০১৪ সালে একবার বিসিবির বিদ্যুৎ সংযোগ কেটে দিয়েছিল ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো)।
সেবার কয়েক ঘণ্টা অন্ধকারে ছিল বোর্ড। তখন এনএসসির সঙ্গে আলোচনা করে আবার তারা বিদ্যুৎ সংযোগ লাগিয়ে নেয়। প্রতিবছর কল্যাণ খাত এবং অন্য ক্রীড়া ফেডারেশনকে সাহায্য ছাড়াও কোটি কোটি টাকা খরচ করে বিসিবি। এদিকে দেশের সবচেয়ে ধনী বোর্ড ৯০০ কোটি টাকার স্থায়ী আমানত (এফডিআর) হয়েও
বিদ্যুৎ বিল বাকি রাখাটা অনেকের চোখে দৃষ্টিকটু ঠেকেছে। বকেয়া বিলের মধ্যে ক্রিকেট বোর্ড ও হসপিটালিটি বক্স মিলে ৩৬ লাখ ২৬ হাজার ২৩৫ টাকা রয়েছে। ক্রিকেট বোর্ডের অন্য কক্ষগুলোর বিদ্যুৎ বিল বকেয়া ২ লাখ ৯২ হাজার ৩২২ টাকা। বিসিবির কাছে যা সামান্যই।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- একটু পরেই আর্জেন্টিনা বনাম হন্ডুরাসের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে (LIVE)
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- একটু পরেই শুরু হচ্ছে বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখুন এখানে
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- আজ বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখার উপায় ও সময়সূচি