ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
দারুন সুখবর : আবারও কোচ হয়ে ফিরছেন সাকলায়েন মোস্তাক
এবারও ভারপ্রাপ্ত হিসেবে নিয়োগ দেয়া হলো তাকে। এক বছরের জন্য নিয়োগ পেলেও ভারমুক্ত হতে পারলেন না তিনি। গত বছর নিউজিল্যান্ড সিরিজের আগেই হঠাৎ মিসবাহ-উল হক এবং ওয়াকার ইউনুস পাকিস্তান দলের কোচের পদ থেকে পদত্যাগ করার পরই সাকলায়েন মোস্তাক এবং আব্দুল রজ্জাককে অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব দিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড।
বিশ্বকাপ, বাংলাদেশ সিরিজ এবং ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের পর গত ডিসেম্বরেই পদ থেকে ইস্তফা দিয়েছিলেন সাকলায়েন। এবার আবারও তাকে ফিরিয়ে আনা হলো। আগামী ১২ মাসের জন্য তাকে পাকিস্তানের কোচ হিসেবে চুক্তিবদ্ধ করা হয়েছে।
পিসিবি চেয়ারম্যান রামিজ রাজার অনুরোধেই আবার পাকিস্তান দলের কোচের দায়িত্ব নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। সাকলাইনের অধীনেই পাকিস্তান দল টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছেছিল। তার অধীনে বিশ্বকাপে প্রথমবারের মত ভারতকে হারিয়েছিলো পাকিস্তান। সিরিজ জিতেছিল বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।
সাকলায়েনের পাশপাশি ১২ মাসের চুক্তিতে সাবে অসি পেসার বোলার শন টেইটকে বোলিং কোচ নিযুক্ত করা হয়েছে। এছাড়া আসন্ন অস্ট্রেলিয়া সিরিজের জন্য পাকিস্তান কিংবদন্তি মোহাম্মদ ইউসুফকে ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। তার চুক্তি অবশ্য ৪ মার্চ থেকে শুরু হতে চলা অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের জন্যই শুধু।
গত ডিসেম্বরেই পাকিস্তান ক্রিকেট বোর্ড হাই পারফরম্যান্স, ব্যাটিং, বোলিং, ফিল্ডিং এবং পাওয়ার হিটিং কোচের খোঁজে আবেদনপত্র আহ্বান করে বিজ্ঞাপন দিয়েছিল। তবে এই প্রক্রিয়ায় কেবল টেইটই নিযুক্ত হয়েছেন। বাকিদের আভ্যন্তরীন বোঝাপড়ার মধ্য দিয়েই নিয়োগ করা হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- একটু পরেই আর্জেন্টিনা বনাম হন্ডুরাসের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে (LIVE)
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- একটু পরেই শুরু হচ্ছে বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখুন এখানে
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- আজ বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখার উপায় ও সময়সূচি