ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ হলো কুমিল্লার ম্যাচ
সিলেটে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬৯ রান জড়ো করে সিলেট। ব্যাট হাতে এদিনও চড়াও হয়েছিলেন কলিন ইনগ্রাম। যদিও আগের ম্যাচের মত এবারও অল্পের জন্য শতক হাতছাড়ার আক্ষেপে পুড়তে হয়েছে।
আসরে নিজের তৃতীয় অর্ধশতকহাঁকিয়ে শেষ ওভারে মুস্তাফিজুর রহমানের শিকারে পরিণত হওয়ার আগে ৬৩ বলে ৮৯ রান করেন, হাঁকান ৯টি চার ও ৩টি ছক্কা। উদ্বোধনী জুটিতে ইনগ্রামের সাথে ১০৫ রান যোগ করেন এনামুল হক বিজয়। ৩৩ বলে ৪৬ রান করে বিজয় বিদায় নিলে ভাঙে উদ্বোধনী জুটি। বিজয়ের ইনিংসে ছিল ৪টি চার ও ৩টি ছক্কা।
কুমিল্লার পক্ষে ২৩ রানের খরচায় তিনটি উইকেট শিকার করেন মুস্তাফিজুর রহমান। একটি করে উইকেট শিকার করেন সুনীল নারাইন ও তানভীর ইসলাম।
জয়ের লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই লিটন দাস ও মাহমুদুল হাসান জয়কে হারিয়ে ফেলে কুমিল্লা। এরপর মঈন আলীকে নিয়ে দলের হাল ধরেন ওপেনার মাহমুদুল হাসান জয়। ৩৫ বলে ৪৬ রান করে মঈন বিদায় নিলেও জয় হাল ছাড়েননি।
তবে অর্ধশতকের পর বিদায় নিতে হয় তাকেও। তার আগে ৫০ বলে ৬৫ রান করেন ৭টি চার ও ২টি ছক্কার সহায়তায়। ইমরুল কায়েস ৮ বলে ১৬ ও আরিফুল হক গোল্ডেন ডাকের শিকার হলে কুমিল্লা চাপে পড়ে যায়।
তবে সেই চাপ দূর করে কুমিল্লাকে দারুণ এক জয় এনে দেন সুনীল নারাইন। গুরুত্বপূর্ণ সময়ে জ্বলে ওঠে নিশ্চিত করেন দলের প্লে-অফ। ১২ বলে গড়া তার ২৪ রানের ইনিংসে ছিল ৩টি চার ও ১টি ছক্কা। ৪ বলে ৬ রান করে অপরাজিত থাকেন আবু হায়দার রনি। কুমিল্লা জয় পায় ১ বল ও ৪ উইকেট হাতে রেখে। ৯ ম্যাচে মাত্র এক জয় পাওয়া সিলেট প্রথম ও এখন পর্যন্ত একমাত্র দল হিসেবে বাদ পড়েছে প্লে-অফের দৌড় থেকে।
সংক্ষিপ্ত স্কোরটস : কুমিল্লা ভিক্টোরিয়ান্স
সিলেট সানরাইজার্স : ১৬৯/৫ (২০ ওভার)ইনগ্রাম ৮৯, বিজয় ৪৬, সিমন্স ১৬মুস্তাফিজ ২৩/৩, নারাইন ৩৪/১, তানভীর ৩৭/১
কুমিল্লা ভিক্টোরিয়ান্স : ১৭৩/৬ (২০ ওভার)জয় ৬৫, মঈন ৪৫, নারাইন ২৪*, ইমরুল ১৬আলাউদ্দিন ২৪/২, অপু ৩৬/২
ফল : কুমিল্লা ভিক্টোরিয়ান্স ৪ উইকেটে জয়ী।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- একটু পরেই আর্জেন্টিনা বনাম হন্ডুরাসের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে (LIVE)
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- একটু পরেই শুরু হচ্ছে বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখুন এখানে
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- আজ বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখার উপায় ও সময়সূচি