ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজ না আইপিএল যেখানে খেলবেন সাকিব
আগামী মার্চে তিন ওয়ানডে ও দুই টেস্টের সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকায় যাবে বাংলাদেশ দল। ১৮ মার্চ থেকে শুরু হয়ে সিরিজটি চলবে ১২ এপ্রিল পর্যন্ত। ওয়ানডে সিরিজ শেষ হবে ২৩ মার্চ। আর ২৭ মার্চ পর্দা উঠতে পারে আইপিএলের। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস জানিয়েছেন, আপাতত সাকিবের সঙ্গে দক্ষিণ আফ্রিকায় ওয়ানডে সিরিজ খেলা নিয়ে আলোচনা হয়েছে তাদের।
টেস্ট সিরিজ নিয়ে বাংলাদেশের এই অলরাউন্ডারের সঙ্গে বোর্ডের কোন আলোচনা হয়নি। জালাল ইউনুস বলেন, ‘সাকিব দক্ষিণ আফ্রিকায় ওয়ানডে সিরিজটা খেলবে। টেস্ট সিরিজ নিয়ে ওর সঙ্গে এখনও আমাদের আলোচনা হয়নি।’ সাকিব দক্ষিণ আফ্রিকায় লাল বলে না খেললেও ঘরের মাঠে শ্রীলঙ্কা সিরিজে খেলবেন। সিরিজটি হবে ৮ মে থেকে ২৩ মে পর্যন্ত। অর্থাৎ আইপিএলের নিলামে দল পেলে টুর্নামেন্টের শেষ অংশে তাকে পাবে না ফ্র্যাঞ্চাইজি।
গেল মৌসুমে শ্রীলঙ্কা সফর বাদ দিয়ে আইপিএল খেলায় সমালোচনার মুখে পড়তে হয়েছিল সাকিবকে। আগামী ১২ ও ১৩ ফেব্রুয়ারি বেঙ্গালুরুতে অনুষ্ঠিত হবে আইপিএলের মেগা নিলাম। মেগা নিলামের এই তালিকায় মোট ১২১৪ জন ক্রিকেটার নিবন্ধন করেছেন।
যেখানে বাংলাদেশ থেকে রয়েছেন পাঁচজন । প্রথমে ৯ জন নিলামে নাম দিলেও শেষপর্যন্ত ৫ বাংলাদেশি ক্রিকেটারকে নিলামে তুলতে যাচ্ছে সংশ্লিষ্টরা। বাংলাদেশিদের মধ্যে সাকিব ও মুস্তাফিজুর রহমান রয়েছেন সর্বোচ্চ ভিত্তিমূল্যের (২ কোটি রুপি) ক্যাটাগরিতে। এই দুজন ছাড়াও আছেন উইকেটরক্ষক ব্যাটার লিটন (ভিত্তিমূল্য ৫০ লাখ রুপি), পেসার তাসকিন (ভিত্তিমূল্য ৫০ লাখ রুপি) ও শরিফুল (ভিত্তিমূল্য ৫০ লাখ রুপি)।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- একটু পরেই আর্জেন্টিনা বনাম হন্ডুরাসের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে (LIVE)
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- একটু পরেই শুরু হচ্ছে বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখুন এখানে
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- আজ বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখার উপায় ও সময়সূচি