ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
নিজের কোচিং কারিশমা দেখালেন পাওয়ার হিটিং কোচ
তিনি আগে গণমাধ্যমে বলেছিলেন খুব অল্প দিনে এনামুল হক বিজয়ের সাথে কাজ করে, ওর পাওয়ার হিটিং এ বেশ ভালই ইমপ্রুভমেন্ট দেখতে পেয়েছি। বেশ অল্প সময়ে পাওয়ার হিটিংয়ের অনেক কিছুই রপ্ত করতে পেরেছে এনামুল ব্যাপারটি আমার সত্যিই অনেক ভালো লেগেছে। তবে কথাগুলো এবারের বিপিএলে কাজে রূপান্তরিত হতে দেখা যায়নি। এর আগে মাত্র একটি ম্যাচে এনামুলের ব্যাট হাসলেও পাওয়ার হিটিং এর তেমন কোনো নজির পাওয়া যায়নি। জাতীয় দলে ফেরার জন্য এনামুলের কাছে এ বিপিএল এর কোন বিকল্প নেই। আজকের ম্যাচের আগে একটি ৭০ রানের ইনিংস ছাড়া বলার মত কোন পারফরম্যান্সও ছিলনা এনামুলের। তবে আজ এনামুলের ব্যাট হেসেছে ৩৩ বলে ৪৬ রান করেন এই ব্যাটসম্যান।
রানটা খুব বেশী না হলেও জুলিয়ান উডের কথা অনুযায়ী পাওয়ার হিটিং এর কিছু নজির দেখা গিয়েছে এই ইনিংসে। ৪৬ রান করার পথে কুমিল্লার মূল বোলার মঈন আলি এবং সুনীল নারায়ন এর বিপক্ষে বেশকিছু বাউন্ডারি মেরেছেন এনামুল। এক ওভারেই মঈন আলীর বিপক্ষে দুটি ছক্কা মেরেছেন এ ওপেনার। আর মঈন আলি কে মারা একটি ছক্কার পাওয়ার ছিল ১৩৬৬ ওয়াট। বিপিএলে ব্যাটসম্যানদের শটের পাওয়ার মাপার নতুন প্রযুক্তি আনা হয়েছে। এতে ব্যাটসম্যানদের শর্ট পাওয়ারকে ওয়াট একক দ্বারা প্রকাশ করা হচ্ছে। এখন পর্যন্ত এনামুলের মারা ছক্কাটি এবারের বিপিএলে মারা সবচেয়ে জোরে ছক্কা ছিল। ১৩৬৬ ওয়াট পাওয়ার নিয়ে শীর্ষস্থানে রয়েছেন বিজয়। ক্রিস গেইল ,ফাফ দু প্লেসিস, কলিং ইনগ্রাম ,লেন্ডল সিমন্স পাওয়ারের হিসাবে সবাইকে ছাড়িয়ে গিয়েছেন বিজয়। অর্থাৎ পাওয়ার হিটিং কোচ আনার সুফল পাচ্ছে দেশি ক্রিকেটাররা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- একটু পরেই আর্জেন্টিনা বনাম হন্ডুরাসের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে (LIVE)
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- একটু পরেই শুরু হচ্ছে বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখুন এখানে
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- আজ বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখার উপায় ও সময়সূচি