ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩

শেষ ওভারের নাটকীয়তায় শেষ হলো খুলনা ও ঢাকার ম্যাচ

২০২২ ফেব্রুয়ারি ০৯ ১৬:০৭:৪৪

শেষ ওভারের নাটকীয়তায় শেষ হলো খুলনা ও ঢাকার ম্যাচ

ঢাকার হয়ে রান তাড়া করতে নেমে দলীয় ১২ রানের মাঝেই ফেরেন দুই ওপেনার তামিম ইকবাল ও ইমরানউজ্জামান। দুজনেই করেন সমান ৬ রান। এরপর জহুরুল ইসলাম ও মাহমুদউল্লাহ রিয়াদের জুটিতে ঘুরে দাঁড়ায় ঢাকা।

৩০ রান করে জহুরুল ফিরলে ভাঙে দুজনের ৫৭ রানের জুটি। রিয়াদ করেন ৩৪ রান। এরপর শামসুর রহমান শুভ-র ১৪ বলে ২৫ রানের ক্যামিওতে ম্যাচে ফেরে ঢাকা। শেষ ওভারে দলটির প্রয়োজন ছিল ১১ রান।

পয়েন্ট টেবিলের তৃতীয় ও পঞ্চম দল দুটির মাঝে অনুষ্ঠিতব্য হাই ভোল্টেজ ম্যাচটি শুরু হয় দুপুর সাড়ে ১২টায়। টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন খুলনা টাইগার্সের অধিনায়ক মুশফিকুর রহিম।

ব্যাট করতে নেমে খুলনার শুরুটা ছিল ভয়াবহ। মাত্র ১২ রানে ৪ উইকেট হারিয়ে খাদের কিনারায় পড়ে যায় তারা। আন্দ্রে ফ্লেচার, সৌম্য সরকার, জাকের আলী ও ইয়াসির আলী আউট হওয়ার আগে করেন যথাক্রমে ৬, ১, ৫ ও ০ রান।

এমতাবস্থায় মুশফিকুর রহিম ও মাহেদী হাসান বিপর্যয় সামাল দেওয়ার চেষ্টা করেন। আউট হওয়ার আগে তারা যথাক্রমে ১২ ও ১৭ রান করেন। এরপর থিসারা পেরেরাকে সঙ্গে নিয়ে খুলনাকে এগিয়ে নেন সিকান্দার রাজা।

পেরেরা ১২ রানে আউট হলেও ফিফটি পূরণ করেই মাঠ ছাড়েন রাজা। ইনিংসের শেষ বলে আউট হওয়ার আগে ৫০ বলে ৬৪ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন তিনি। অন্যপ্রান্তে ৮ রানে অপরাজিত ছিলেন রুয়েল মিয়া।

ঢাকার হয়ে আরাফাত সানি ও আজমতউল্লাহ ওমরজাই দুটি করে এবং রুবেল হোসেন, ফজল হক ফারুকি ও কায়েস আহমেদ একটি করে উইকেট শিকার করেন।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ