ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩

ব্রেকিং নিউজ : ম্যাচ শুরুর পর খুলনার দল নিয়ে অজানা এক তথ্য জানলো ঢাকা

২০২২ ফেব্রুয়ারি ০৯ ১৬:০৫:১১

ব্রেকিং নিউজ : ম্যাচ শুরুর পর খুলনার দল নিয়ে অজানা এক তথ্য জানলো ঢাকা

কামরুল ইসলাম রাব্বির জায়গায় এদিন খেলতে নামেন রুয়েল মিয়া। তবে খুলনা তাদের দলের যে তথ্য সরবরাহ করেছে, তাতে দেখা যায় একাদশে নেই শেখ মেহেদী হাসান, তার জায়গায় আছেন রনি তালুকদার। কিন্তু টস জিতে ব্যাট করতে নামা খুলনা চতুর্থ উইকেট হারানোর পর চতুর্থ ওভারের চতুর্থ বলে ক্রিজে নামেন মেহেদী।

স্বভাবতই ধোঁয়াশা জন্ম নেয়, কারণ টিম ম্যানেজার নাফিস ইকবাল ও অধিনায়ক মুশফিকুর রহিম স্বাক্ষরিত টিম শিটে মেহেদী একাদশে ছিলেন না। তবে মেহেদী ক্রিজে নামার পর খুলনার পক্ষ থেকে আরেকটি টিম শিট সরবরাহ করা হয়, যেখানে মেহেদী আছেন একাদশে, তবে রনি নেই। আম্পায়াররা সেই শিট দেখান মিনিস্টার ঢাকার ক্রিকেটারদেরও।

শুরুতে ঢাকা অসন্তোষ জানালেও দ্বিপাক্ষিক আলোচনার পর বিষয়টি মেনে নেন মাহমুদউল্লাহ রিয়াদ, তামিম ইকবালরা। ম্যাচ অফিসিয়ালদের দাবি, বল মাঠে গড়ানোর আগেই এই পরিবর্তনের বিষয়ে তাদের অবহিত করেছিল খুলনা টাইগার্স। খুলনার অন্যতম বড় হাতিয়ার মেহেদী। তাকে একাদশ থেকে বাদ দেওয়ায় অনেকেই তাই অবাক হয়েছিলেন। বিষয়টি দৃষ্টিগোচর হতেই খুলনার পক্ষ থেকে সংশোধিত একাদশ প্রচার করা হয়।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ