ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩

সামনে আইপিএল নিলামের আগেই সবাইকে চমকে দিলেন সাকিব

২০২২ ফেব্রুয়ারি ০৯ ১১:৪৮:০৫

সামনে আইপিএল নিলামের আগেই সবাইকে চমকে দিলেন সাকিব

তবে আশা বাঁচিয়ে রেখে ম্যাচ থেকে ম্যাচে ভালো করার জন্য জোর দিচ্ছেন তিনি। ইতিবাচক ক্রিকেট খেলতে পারলে শিরোপা পাওয়া অসম্ভব নয়। দলে যখন বিশ্বের সেরা অলরাউন্ডার থাকে তখন দল আত্মবিশ্বাসী হয়। আর শাকিব যেভাবে পারফর্ম করছেন তাতে বাকি কাজগুলো সোজা হয়ে যায়।

বিপিএলের অস্টম আসরে ব্যাটিং বোলিংয়ে নিজের জাত চেনাচ্ছেন সাকিব আল হাসান। যে ম্যাচেই মাঠে নামছেন দলের জয়ে দারুণ ভূমিকা রাখছেন টাইগার অলরাউন্ডার। টানা চারটি ম্যাচে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার জিতেছেন সুপার সাকিব।

আগের তিন ম্যাচে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার জেতা সাকিব এদিন (মঙ্গলবার) ব্যাট হাতে আবার ঝড় তোলেন। ৪ ছয়, ২ চারে ১৯ বলে করেন ৩৮ রান। পরে বোলিংয়ে নেমে ২৩ রানে দুই উইকেট নিয়ে অধিনায়কত্বের মুন্সিয়ানা দেখান সাকিব আল হাসান। এ যেনো ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট।

আর কিছুদিন পরেই হবে আইপিএলের মেগা নিলাম। সাকিবের এই দুর্দান্ত ফর্ম বিবেচনায় অনেক দলই তাকে দলে ভেড়াতে উঠে পড়ে লাগবে এটা সহজেই অনুমেয়।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ