ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
বিপিএল থেকে বাদ পড়লো সিলেট,সবার আগে প্লে অফ নিশ্চিত করলো যে দল
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে জয়ের জন্য ২০০ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে আক্রমণাত্মক শুরু হলেও বড় জুটি গড়তে পারেননি ইনগ্রাম ও এনামুল হক বিজয়। ইনিংসের চতুর্থ ওভারে ৩৪ রানের উদ্বোধনী জুটি ভেঙে যায় সাকিবের পা বিফোর উইকেটে। মোট ছয় রান করে ফিরেন ডানহাতি ওপেনার।
এরপর মোহাম্মদ মিঠুনকে সঙ্গে নিয়ে দুর্দান্ত জুটি গড়েন ইনগ্রাম। শফিকুল ইসলামের ব্যাক অব লেংথের বল ব্যাকওয়ার্ড পয়েন্টে ঠেলে দিয়ে ২৪ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন দক্ষিণ আফ্রিকার এই ব্যাটার। ইনিংসের দশম ওভারে মেহেদি হাসান রানার বলে চারটি চার মেরে দলীয় ১০০ রান পূরণ করেন ইনগ্রাম।
ভালো শুরু করলেও ইনিংস বড় করতে পারেননি মিঠুন। ব্রাভোর লেংথ বলে স্লগ করতে গিয়ে সাকিবের হাতে ক্যাচ দিয়েছেন ১৪ বলে ১৯ রান করা ডানহাতি এই ব্যাটার। থিতু হতে পারেননি রবি বোপারাও। সাকিবের বলে স্টাম্পিং হয়ে সাজঘরে ফেরেন ৯ রান করা সিলেটের অধিনায়ক।
সেঞ্চুরির পথে হাঁটতে যাওয়া এবং সিলেটকে জয়ের স্বপ্ন দেখানো ইনগ্রাম আউট হয়েছেন ৯০ রানে। নাজমুল হোসেন শান্তর ফুলার লেংথের বল তুলে মারতে গিয়ে ব্রাভোর হাতে ক্যাচ দিয়ে আউট হয়েছেন ৪৯ বলে ১৬টি চার এবং এক ছক্কায় ৯০ রান করা ইনগ্রাম।
পরের বলে মিজানুর রহমানকেও আউট করেছেন শান্ত। শেষ দিকে মোসাদ্দেক হোসেন সৈকতের ২১ বলে ৩৪ রান এবং আলাউদ্দিন বাবুর ১২ বলে ২২ রান কেবল হারের ব্যবধানই কমিয়েছে। বরিশালের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন সাকিব, ব্রাভো এবং শান্ত।
এর আগে ব্যাটিং করে সাকিব আল হাসান-মুনিম শাহরিয়ার এবং ক্রিস গেইলের দারুণ ব্যাটিংয়ে ৪ উইকেটে ১৯৯ রান সংগ্রহ করে বরিশাল। দলের হয়ে সর্বোচ্চ ৫২ রানের অপরাজিত ইনিংস খেলেছেন গেইল। এ ছাড়া মুনিম ৫১, সাকিব ৩৮ এবং শেষ দিকে ব্রাভো অপরাজিত ৩৪ রান করেছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- একটু পরেই আর্জেন্টিনা বনাম হন্ডুরাসের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে (LIVE)
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- একটু পরেই শুরু হচ্ছে বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখুন এখানে
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- আজ বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখার উপায় ও সময়সূচি