ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
জেসন রয়ের সেঞ্চুরির সামনে ম্লান ফাখর জামানের ঝড়
করাচি ন্যাশনাল স্টেডিয়ামে ইংল্যান্ডের মারকুটে ব্যাটার জেসন রয় খেলেন অনবদ্য শতরানের ইনিংস। স্টেডিয়াম জুড়ে যেন চার-ছক্কার বন্যা বইয়ে দিয়েছিলেন দুই দলের ব্যাটাররা। এক হাই স্কোরিং থ্রিলারের সাক্ষী থাকল পাকিস্তান সুপার লিগের সোমবার রাতের ম্যাচ।
প্রথমে ব্যাট করতে নামে লাহোর। ওপেনার ফাখর জামান দলের হয়ে দুর্দান্ত সূচনা করেন। ৪৫ বলে ৭০ রানের একটি মারকুটে ইনিংস উপহার দেন তিনি। ইনিংসটি সাজানো ছিল ৩টি চার এবং ৩টি ছক্কায়। আবদুল্লা শফিক করেন ২৭ বলে ৩২ রান। লোয়ার অর্ডারে হ্যারি ব্রুকের ব্যাট হাতে ঝড় পুরো ম্যাচের রঙ বদলে দিয়েছিল। ১৭ বলে ৪১ রানের একটি অপরাজিত ইনিংস খেলে তিনি ২০ ওভারে দলের রান পৌঁছে দেন ৫ উইকেটের বিনিময়ে ২০৪-এ।
ডেভিড ওয়াইজ মাত্র ৯ বলে ২২ রান করে অপরাজিত থাকেন। ১৩টি ছক্কার মার মারেন লাহোরের ব্যাটারেরা। কোয়েটার হয়ে গুলাম মুদাস্সার দুটি উইকেট নেন। জয়ের জন্য ২০৫ রান তাড়া করতে নেমে খুনে মেজাজে ব্যাটিং শুরু করেন ইংল্যান্ডের ব্যাটার জেসন রয়। চোখের পলক ফেলতে না ফেলতেই সেঞ্চুরি পূরণ করে ফেলেন এই তারকা।
মাত্র ৫৭ বলে ১১৬ রান করেন তিনি। তার ইনিংস সাজানো ছিল ১১টি চার এবং ৮টি ছক্কায়। ডেভিড ওয়াইজের বলে যখন হ্যারিস রউফকে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফিরলেন ততক্ষণে দলের জয় কার্যত সুনিশ্চিত করে ফেলেছেন। তাকে ব্যাট হাতে যোগ্য সঙ্গত দেন জেমস ভিন্স।
তিনি ৩৮ বলে ৪৯ রানের একটি অপরাজিত ইনিংস উপহার দেন। ফলে ৩ বল বাকি থাকতে জয় নিশ্চিত হয় গ্ল্যাডিয়েটর্সের। উল্লেখ্য, গত রোববার কোয়েটা দলে যোগ দিয়েছেন জেসন রয়। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ইংল্যান্ডের হয়ে টি-টোয়েন্টি খেলার পরেই পিএসএলে যোগ দেন তিনি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- একটু পরেই আর্জেন্টিনা বনাম হন্ডুরাসের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে (LIVE)
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- একটু পরেই শুরু হচ্ছে বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখুন এখানে
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- আজ বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখার উপায় ও সময়সূচি