ঢাকা, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
আবারও নিজেকেই ছাড়িয়ে গেলেন সাকিব
দলে অবদান ঠিকই রাখছিলেন তবে ঠিক সাকিব সুলভ পারফরম্যান্স হচ্ছিল না। বিশেষ করে ব্যাট হাতে বেশ কয়েকদিন যাবৎ ই অধারাবাহিক ছিলেন তিনি। তবে ভক্ত-সমর্থকদের সব আক্ষেপ এই বিপিএলে মেটালেন তিনি। শুধু বিপিএলের হিসাব করলে এবারের পারফরম্যান্স দ্বারা নিজেকে ছাড়িয়ে গিয়েছেন এই অলরাউন্ডার। এখন পর্যন্ত আট ম্যাচ খেলে ১৪ উইকেট শিকার করেছেন এই অলরাউন্ডার। ইকোনোমি অবিশ্বাস্য ৪.৮০। কয়েকদিন যাবৎ সাকিবের ব্যাটিং নিয়েই বেশি আলোচনা হচ্ছিল। তবে এবারের বিপিএলে ব্যাট হাতে জবাবটা দিলেন সাকিব।
৮ ম্যাচে ১৩৩ স্ট্রাইক রেটে ২২৪ রান করেছে এই অলরাউন্ডার। সর্বশেষ দুই ম্যাচে ব্যাক-টু-ব্যাক দুটি ফিফটি করেন সাকিব। সদ্য শেষ হওয়া সিলেটের বিপক্ষে ম্যাচেও ১৯ বলে ৩৮ রানের ঝড়ো ইনিংস খেলেন সাকিব। শুধু তাই নয় এবারের বিপিএলে অধিনায়কত্ব দিয়েও সবাইকে মুগ্ধ করছেন সাকিব। সাকিবের দল বরিশালের শুরুটা বিপিএলে খুব একটা ভালো না হলেও এখন সেই দলই টেবিল টপার।
ব্যাট বল হাতে সাকিবক পারফর্ম তো করছেনই পাশাপাশি অধিনায়কত্ব দিয়েও প্রায় অবিশ্বাস্য কিছু ম্যাচ বের করে নিয়েছেন। সদ্য শেষ হওয়া বরিশাল-সিলেট ম্যাচের উদাহরণই নেওয়া যেতে পারে। জয়ের জন্য সিলেটকে ২০০ রানের টার্গেট দিয়েছিল সাকিবের বরিশাল। সিলেট যখন ব্যাটিংয়ে নামে কুয়াশার প্রভাবে পিচ পুরা ব্যাটিং স্বর্গ হয়ে গিয়েছিল। ১০ ওভার এর আগেই একশ রান তুলে ফেলে সিলেট। বিশ্বের সেরা স্পিনার মুজিবকেও বেধড়ক পেটাচ্ছিলেন সিলেটের ব্যাটসম্যানরা।
ঠিক এর পরপরই পার্ট টাইমার শান্তকে বোলিংয়ে আনেন সাকিব। মাত্র দুই রান দিয়ে ২ উইকেট শিকার করেন শান্ত। দুরন্ত ফর্মে থাকা লিংকটোনকে ৯০ রানে ফেরান এই পার্ট টাইমার। সেখানেই ম্যাচটি হেরে বসে সিলেট। শেষ পর্যন্ত গিয়ে ২০০ রান করে ও মাত্র ১৩ রানে ম্যাচটি জিতে সাকিব বাহিনী। এছাড়া এই ম্যাচেও বল হাতে দুটি উইকেট শিকার করেছেন সাকিব। এবং ব্যাট হাতে ১৯ বলে ৩৮ রানের ঝড়ো ইনিংস খেলেছেন এই অলরাউন্ডার। শুধু ব্যাট বল হাতে নয় অধিনায়কত্বের দ্বারাও অবিশ্বাস্য ম্যাচ বের করছেন সাকিব। তাইতো এবারের বিপিএলে অন্য কাউকে নয় নিজেকেও ছাড়িয়ে গিয়েছেন সাকিব।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- একটু পরেই আর্জেন্টিনা বনাম হন্ডুরাসের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে (LIVE)
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- একটু পরেই শুরু হচ্ছে বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখুন এখানে
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- আজ বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখার উপায় ও সময়সূচি