ঢাকা, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
কোহলি এবং রোহিত কে নিয়ে গাভাস্কারের পরিষ্কার বক্তব্য
মিডিয়াতে বেশ কয়েকদিন যাবৎ এ আলোচনা হচ্ছিল রোহিত কে অধিনায়কত্ব দেওয়া হলে বিরাট কোহলির ব্যাট হাতে নিজের সেরাটা দিবেন না। কিংবা বিরাট কোহলির ম্যাচ উইনিং পারফরম্যান্স রোহিতের অধিনায়কত্বে পাওয়া যাবে না। এ ব্যাপারে গাভাস্কার বলেন"বিরাট কোহলি নিজের রান করা চালিয়ে যাবেন, তিনি অধিনায়কত্বে থাকুন কিংবা না থাকুন।
এবং কোহলি এবং রোহিতের ব্যাপারে এসব কথাবার্তা শুধুই গুঞ্জন। এখানে কোন প্রশ্নই ওঠে না যে কোহলি রোহিতের নেতৃত্বে রান না করার চেষ্টা করবে। এখানে অনেক সময় মানুষ অনুমান করে যে পুরনো ক্যাপ্টেন চায়না যে নতুন ক্যাপ্টেন সফল হোক। কিন্তু যদি একটা ব্যাটসম্যান দলের জন্য রান না করে কিংবা কোন বোলার উইকেট শিকার না করে তাহলে সে দল থেকে বাদ পড়ে যাবে। তাই আমি মনে করি অধিনায়কত্ব এখানে কোন ব্যাপার না কোহলি নিজের রান করা সবসময় চালিয়ে যাবে বলে আমার বিশ্বাস"।
উইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের সিরিজের প্রথমটি জিতে ১-০ ব্যবধানে সিরিজে এগিয়ে আছে ভারত। নিয়মিত অধিনায়ক হিসেবে এটি রোহিতের প্রথম মিশন। এবং সিরিজের প্রথম ম্যাচে ব্যাট হাতে দলকে নেতৃত্ব দিয়েছেন এই ব্যাটসম্যান।সাবেক অধিনায়ক বিরাট কোহলি অবশ্য এই দিন জ্বলে উঠতে পারেনি মাত্র ৮ রান করে সাজঘরে ফেরেন বিশ্বসেরা এ ব্যাটসম্যান।
এছাড়া সিরিজের আগেই রোহিত শর্মা বলেছিলেন"বিরাট কোহলি টানা ৫ বছর ভারতীয় দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন আমি তার নেতৃত্বে খেলা প্রতিটি দিন এবং প্রতিটি মুহূর্ত যথেষ্ট উপভোগ করেছি"। কোহলি এবং বিরাটের সম্পর্ক যেমনই হোক দিনশেষে দুজনই ভারতের সবচেয়ে বড় তারকা এবং ভারতীয় দলকে সফল হতে হলে এ দুজনের একসাথে জ্বলে উঠতে হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- একটু পরেই আর্জেন্টিনা বনাম হন্ডুরাসের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে (LIVE)
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- একটু পরেই শুরু হচ্ছে বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখুন এখানে
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- আজ বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখার উপায় ও সময়সূচি