ঢাকা, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
মুনিম-গেইলের হাফসেঞ্চুরির পর ব্রাভোর ছক্কার ঝড়ে বিশাল রানের টার্গেট দিলো বরিশাল
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে বরিশালের সংগ্রহ ২০ ওভারে ৪ উইকেটে ১৯৯ রান।
এরই মধ্যে এবারের বিপিএলের প্লে অফে খেলা নিশ্চিত করে ফেলেছে সাকিব আল হাসানের দল ফরচুন বরিশাল। অন্যদিকে পয়েন্ট টেবিলের তলানিতে থাকা সিলেট সানরাইজার্সের সামনে লক্ষ্য নিজেদের টিকিয়ে রাখা। এমন অবস্থায় টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন সিলেট অধিনায়ক রবি বোপারা।
বরিশালের হয়ে ইনিংস উদ্বোধনে নামেন মুনিম শাহরিয়ার ও ক্রিস গেইল। উদ্বোধনী জুটিতে মাত্র ৪০ বলে ৭২ রানের জুটি গড়েন দুজন। যেখানে বড় অবদান মুনিমের। আউট হওয়ার আগে এই ওপেনার ২৮ বলে ৫১ রান করেন।
ব্যাটিং অর্ডারে প্রমোশন পেয়েও এদিন ব্যর্থ ছিলেন নুরুল হাসান সোহান। ৪ বলে ২ রান করেন তিনি। বিপরীতে ১৯ বলে ৩৮ রানের ঝড়ো ইনিংস খেলে সাজঘরে ফেরেন সাকিব। এরপর তৌহিদ হৃদয় খেলেন ১১ বলে ১০ রানের ইনিংস।
শেষ দিকে এসে ফিফটি তুলে নেন গেইল। এই ক্যারিবীয় দানব ৪৩ বলে অর্ধশতক পূরণ করেন। শেষ পর্যন্ত তিনি অপরাজিত থাকেন ৫২ রানে। অন্য প্রান্তে ১৩ বলে ৩৪ রানের অপরাজিত ক্যামিও ইনিংস খেলে বরিশালের বড় সংগ্রহ নিশ্চিত করেন ডোয়াইন ব্রাভো।
ইনিংসের শেষ ৩ বলে দুই ছয় ও এক চারে ১৬ রান সংগ্রহ করে বরিশাল। সিলেটের হয়ে সোয়াগ গাজী, স্বাধীন, আলাউদ্দিন বাবু ও নাজমুল ইসলাম অপু একটি করে উইকেট শিকার করেন।
সোমবার সিলেট সানরাইজার্সের বিপক্ষে খুলনা টাইগার্সের জয়ের পরপরই বরিশালের প্লে অফে খেলা নিশ্চিত হয়ে গেছে। এখন ফরচুন বরিশালের সামনে লক্ষ্য গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে প্লে অফে যাওয়া।
বিপরীতে টুর্নামেন্টে যদিও আপাত দৃষ্টিতে মনে হয়, সিলেটের বিদায়ঘণ্টা বেজে গেছে। তবুও কাগজে-কলমে এখনো দলটির ক্ষীণ সম্ভাবনা আছে। বাকি থাকা তিন ম্যাচ যদি তারা জিততে পারে, তাহলেই কেবল প্লে-অফের শিকে ছিঁড়বে তাদের।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- একটু পরেই আর্জেন্টিনা বনাম হন্ডুরাসের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে (LIVE)
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- একটু পরেই শুরু হচ্ছে বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখুন এখানে
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- আজ বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখার উপায় ও সময়সূচি