ঢাকা, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
আইসিসি থেকে অনেক বড় সুখবর পেলো এবাদত
চতুর্থ বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ‘আইসিসি মেন্স প্লেয়ার অব দা মান্থ' এর সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেলেন এবাদত। এর আগে মাস সেরা হওয়ার দৌড়ে জায়গা পেয়েছিলেন সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও নাসুম আহমেদ।
এবাদতের সঙ্গে জানুয়ারি মাসের সেরা ক্রিকেটার হওয়ার লড়াইয়ে রয়েছেন দক্ষিণ আফ্রিকারই দুজন। প্রোটিয়া ব্যাটার কিগান পিটারসেন এবং দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলের ডেভাল্ড ব্রেভিস।
মাউন্ট মঙ্গানুইয়ে অনুষ্ঠিত দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে নিউজিল্যান্ডের দ্বিতীয় ইনিংসে বল হাতে গতির ঝড় তুলেছিলেন এবাদত। তার দুর্দান্ত বোলিংয়ে ব্ল্যাক ক্যাপসদের মাত্র ১৬৯ রানে গুটিয়ে দেয় সফররত বাংলাদেশ দল।
সেই ইনিংসে ২১ ওভার বল করে ৪৬ রানের খরচায় ছয়টি উইকেট নেন এবাদত। বাংলাদেশের ৮ উইকেটের জয়ে ম্যাচে ৭ উইকেট নিয়ে ম্যাচ সেরা ক্রিকেটার নির্বাচিত হন এই ডানহাতি বোলার। দ্বিতীয় ম্যাচে পেয়েছিলেন একটি উইকেট।
এদিকে ভারতের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার হোম টেস্ট সিরিজে ৬১ গড়ে ২৪৪ রান করেন কিগান পিটারসন। আর প্রোটিয়া যুব দলের ব্রেভিস ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের শীর্ষ রান সংগ্রাহক। ৮৪.৩৩ গড়ে করেছেন ৫০৬ রান।
ছয় ম্যাচে ব্রেভিসের সেঞ্চুরি দুটি ও হাফ সেঞ্চুরি তিনটি। এছাড়া ২৮.৫৭ গড়ে বল হাতে নিয়েছেন সাত উইকেট। অলরাউন্ড নৈপুণ্যে জিতেছেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার। খ্যাতি পান ‘বেবি এবি’ হিসেবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- একটু পরেই আর্জেন্টিনা বনাম হন্ডুরাসের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে (LIVE)
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- একটু পরেই শুরু হচ্ছে বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখুন এখানে
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- আজ বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখার উপায় ও সময়সূচি