ঢাকা, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
তাসকিন-সিলেট বিপিএলে আবারও নতুন বিতর্ক সৃষ্টি
স্বভাবতই এ খবরটি মানুষ স্বাভাবিকভাবে গ্রহণ করেছে। তবে তাসকিনের সাথে মিডিয়ার কথোপকথনে জানা গেল অন্য কথা। তাসকিনের দাবি তিনি মাত্র দুটি ম্যাচের জন্য আনফিট তবে এরপর থেকে তিনি বিপিএলে কামব্যাক করতে পারবেন।
এমনকি ফ্র্যাঞ্চাইজি তাকে জানায় নি কেন তাকে এভাবে জোর করে টুর্নামেন্ট থেকে ছিটকে দেওয়া হচ্ছে। তাসকিন কারো কাছে কোন অভিযোগ করেনি তিনি শুধু সত্য কথাটাই জানিয়েছিলেন। জাতীয় দলের একটি দায়িত্বশীল ক্রিকেটার হিসেবে নিজের ইনজুরির ব্যাপারে মিথ্যাচার করার কোনো সুযোগ নেই তাসকিনের কাছে। বল হাতে অবশ্য এবারের বিপিএলে যাচ্ছেতাই গিয়েছে তাসকিনের। নিয়মিত ঘন্টায় ১৪২ কিলোমিটার গতির উপরে বল ছারলেও প্রচুর মার খেতে হয়েছে তাসকিনকে।
নিজের খেলা এবারের আসরের প্রায় দুটি ম্যাচে চল্লিশোর্ধ রান দিয়েছেন তাসকিন। যেখানে শীর্ষ উইকেট শিকারী হওয়ার লক্ষ্য নিয়ে বিপিএল শুরু করেছিল এ ফাস্ট বোলার। সেখানে শীর্ষ দশেও তাসকিনের নাম নেই। এবারের বিপিএলে নিজের নামের সাথে মানানসই পারফরম্যান্স করতে পারেনি তাসকিন। তবে তাও দলের মূল বোলার ছিলেন এই পেসার। সিনিয়র ক্রিকেটার হিসেবে দলের বোলিং লাইন আপের নেতৃত্বেও ছিলেন তিনি। আর পারফরম্যান্স যে শুধু তাসকিনের খারাপ তা নয় সিলেটের অন্যান্য বোলারদের অবস্থা ও যাচ্ছেতাই। তাহলে কেন তাসকিনকে একপ্রকার জোর করেই দল থেকে ছিটকে দেওয়া হলো।
কয়েকদিন আগে তাসকিন এবং সিলেটের মধ্যে পাওনা টাকা নিয়ে কিছু ভুল বুঝাবুঝি হয়েছিল বলে গণমাধ্যমে এসেছিল। ওই সময়টা নিয়ে গণমাধ্যমে অনেক প্রতিবেদন ও তৈরি করা হয়। তবে তাসকিন নিজে প্রেস কনফারেন্স করে জানান এটি শুধুমাত্রই একটি ভুল বোঝাবুঝি। সেই ঘটনার পর থেকেই মাঠের বাইরে তাসকিন। এভাবে মিথ্যাচারিতার সাহায্যে একটি প্লেয়ার কে দল থেকে বের করার যুক্তিটা কি। যেখানে অন্যান্য ফ্র্যাঞ্চাইজিরা নিজের সেরা প্লেয়ারের সুস্থতার অপেক্ষায় থাকেন, অপেক্ষায় থাকেন তিনি কবে মাঠে ফিরবেন।
সে জায়গায় ঠিক উল্টো পথেই হাঁটছে সিলেট। এতো কাড়িকাড়ি টাকা দিয়ে যে তাসকিন আহমেদ কে দলে ভিড়িয়েছে তারা তাকেই কেন জোর করে দল থেকে বের করে দিতে চাচ্ছে।টিম ম্যানেজমেন্টের মাথায় কি চলছে তা টিম ম্যানেজমেন্টই ভালো বলতে পারবে। তবে সমর্থক রা এটাই আশা করতে পারে যে বিপিএলে ক্রিকেটের বাইরে যাতে অন্য কিছু না চলে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- একটু পরেই আর্জেন্টিনা বনাম হন্ডুরাসের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে (LIVE)
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- একটু পরেই শুরু হচ্ছে বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখুন এখানে
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- আজ বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখার উপায় ও সময়সূচি