ঢাকা, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩

ব্রেকিং নিউজ : আইপিএলে পান্ডিয়া-রশিদদের দলের নাম চূড়ান্ত

২০২২ ফেব্রুয়ারি ০৮ ১৪:৩৯:০২

ব্রেকিং নিউজ : আইপিএলে পান্ডিয়া-রশিদদের দলের নাম চূড়ান্ত

আহমেদাবাদের পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোনো ঘোষণা আসেনি। তবে ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী লক্ষ্ণৌর মতো দলের নামকরণ করে ফেলেছে আহমেদাবাদও। যেখানে ফ্যাঞ্জাইজিটির নাম রাখা হয়েছে ‘আহমেদাবাদ টাইটান্স’।

যদিও সিভিসি ক্যাপিটালের মালিকানাধীন ফ্যাঞ্জাইজিটির পক্ষে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। প্রসঙ্গত আইপিএলের নতুন দল লক্ষ্ণৌ তাদের ফ্যাঞ্জাইজির নাম রেখেছে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। আসন্ন আসরে দলটিকে নেতৃত্ব দিবেন ভারতের তারকা কিপার-ব্যাটার কেএল রাহুল।

এছাড়া সরাসরি চুক্তিতে ভারতের তরুণ লেগ-স্পিনার রবি বিষ্ণই এবং অস্ট্রেলিয়ার অলরাউন্ডার মার্কাস স্টয়েনিসকে দলে টেনেছে তারা। অন্যদিকে ভারতের দুই তারকা ক্রিকেটার হার্দিক পান্ডিয়া ও শুভমান গিলের সাথে আফগানিস্তানের সুপারস্টার রশিদ খানকে সরাসরি চুক্তিতে দলে নিয়েছে আহমেদাবাদ।

আসন্ন আসরে ফ্যাঞ্জাইজিটির অধিনায়ক হিসেবেও দায়িত্ব পেয়েছেন হার্দিক পান্ডিয়া। অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া এবং লেগ-স্পিনার রশিদ খানকে দলে টানতে সিভিসি ক্যাপিটালের মালিকানাধীন আহমেদাবাদকে গুণতে হয়েছে ১৫ কোটি রুপি।

আর ভারতের তরুণ তুর্কি ওপেনার শুভমান গিলকে দলে নিতে তাদের খরচ হয়েছে ৮ কোটি রুপি। তাই মেগা অকশনে আহমেদাবাদের হাতে থাকছে ৫২ কোটি রুপি। উল্লেখ্য আগামী ১২ এবং ১৩ ফেব্রুয়ারি বসতে চলেছে আইপিএলের ১৫তম আসরের নিলাম।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ