ঢাকা, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
বাঁহাতি স্পিনার অপুকে রীতিমত অপমান করেছে সিলেট সানরাইজার্স
এবার নতুন আলোচনা, যার কেন্দ্রবিন্দুতে আছে সিলেট সানরাইজার্স। আলোচনার সূত্রপাত অধিনায়কত্বের পরিবর্তন দিয়ে। খুলনা টাইগার্সের বিপক্ষে ম্যাচের আগে অধিনায়ক ছিলেন বাংলাদেশের অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত। তার পরিবর্তে অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হয়েছে ইংলিশ ক্রিকেটার রবি বোপারার কাঁধে।
টুর্নামেন্টের মাঝপথে নেতৃত্বের পরিবর্তনের ঘটনা নতুন নয়। তবে যিনি চার ম্যাচে খারাপ করে আগের ম্যাচের একাদশেই ছিলেন না তাকে একাদশে এনেই অধিনায়ক বানিয়ে দেওয়ার ঘটনা নতুন হলেও হতে পারে। বোপারাকে অধিনায়ক করে সিলেট সানরাইজার্স যেমন চমকে দিয়েছেন ক্রিকেট অনুসারীদের ঠিক তেমনি মাঠেও বোপারা চমকে দিয়েছেন সবাইকে।
৩৬ বছর বয়সী এ অলরাউন্ডার ধরা পড়েছেন বল টেম্পারিং করতে গিয়ে। বলের আকার বিকৃতি করার শাস্তিও পেতে হয়েছে তার দলকে। বিকৃত বল বদলানোর পাশাপাশি প্রতিপক্ষ খুলনা টাইগার্সকে পাঁচ রানের পেনাল্টি দেয় আম্পায়াররা। আরো প্রশ্ন জাগানিয়া হলো দলে নাজমুল ইসলাম অপুর ভূমিকা।
পুরোদস্তুর এ বামহাতি স্পিনারকে একাদশে নেওয়া হলো ঠিকই কিন্তু বোলিং দেওয়া হয়নি একটা ওভারও। সিলেট সানরাইজার্সের নখদন্তহীন ও এলোমেলো বোলিংয়ের মধ্যে তিনিই এখন পর্যন্ত সবচেয়ে কার্যকরী ছিলেন। পরিসংখ্যানও তারই পক্ষে। মাত্র তিন ইনিংসে ৬.৫২ ইকোনমি আর ৯.২৫ গড়ে আট উইকেট নিয়ে এ আসরে এখন পর্যন্ত তিনিই সিলেট সানরাইজার্সের সর্বোচ্চ উইকেট শিকারী।
খুলনা টাইগার্সের ব্যাট হাতে ৬২ বলে ৮২ রান করে যে সৌম্য সরকার দলকে বড় পুঁজি এনে দিতে ভূমিকা রেখেছেন তিনি গত তিন ম্যাচেই আউট হয়েছেন স্পিনারদের বলে। সিলেট সানরাইজার্সের বিপক্ষে প্রথম সাক্ষাতে নাজমুল ইসলাম অপুই তাকে দেখিয়েছিলেন সাজঘরের পথ।
তবুও বাঁহাতি অপুর হাতে বল দেওয়া হয়নি যেখানে প্রতিপক্ষের বাঁহাতি স্পিনার নাবিল সামাদ ছিলেন সফল। শিশিরের প্রভাব সামলে ৪ ওভারে মাত্র ২৭ রান দিয়ে নিয়েছেন লেন্ডল সিমন্সের উইকেট। বল বিকৃতির পথে না হেঁটে নিজের সবচেয়ে কার্যকরী অস্ত্রটাই বা কেন কাজে লাগালেন না তিনি?
সবকিছু মিলিয়ে প্রশ্নবোধক চিহ্নটা তাই জোরালো হচ্ছে। দল হিসেবে সিলেট সানরাইজার্সের অবস্থা নাজুক। সাত ম্যাচের মাঝে মাত্র একটিতে জিতে পয়েন্ট টেবিলের একদম তলানিতে আছে তারা। নিজেদের অষ্টম ম্যাচে আজ বিকালে সাকিব আল হাসানের ফরচুন বরিশালের মুখোমুখি হবে দলটি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- একটু পরেই আর্জেন্টিনা বনাম হন্ডুরাসের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে (LIVE)
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- একটু পরেই শুরু হচ্ছে বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখুন এখানে
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- আজ বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখার উপায় ও সময়সূচি