ঢাকা, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
পাকিস্তান সফরের জন্য ১৮ সদস্যের দল ঘোষণা করলো অস্ট্রেলিয়া
উসমান খাওয়াজার জন্য শেষ টেস্টে জায়গা হারানো ওপেনার মার্কাস হ্যারিস পাকিস্তান সফরের দলে আছেন। সাইড স্ট্রেইনের কারণে অ্যাশেজের শেষ টেস্ট খেলতে না পারা পেসার জস হ্যাজেলউডও দলে ফিরেছেন।
অজিদের স্পিন আক্রমণের নেতা নাথান লায়নের সঙ্গে পাকিস্তানে যাচ্ছেন অলরাউন্ডার অ্যাস্টন আগার। আগার তার সর্বশেষ ৪ টেস্ট খেলেছেন ২০১৭ সালে বাংলাদেশের বিপক্ষে। বিশেষ করে উপমহাদেশে তার পারফরম্যান্স বিবেচনা করেই দলে নেয়া হয়েছে।
আগামী ৪ মার্চ রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্ট দিয়ে মাঠে গড়াবে পাকিস্তান-অস্ট্রেলিয়ার লড়াই। সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হবে আগামী ১২ মার্চ করাচিতে। ২১ মার্চ লাহোরে তিন ম্যাচ সিরিজের শেষ টেস্টে মাঠে নামবে দল দুটি।
ওয়ানডে সিরিজের প্রথম দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ২৯, ৩১ মার্চ। আর ২ এপ্রিল সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে। একমাত্র টি-টোয়েন্টি ম্যাচটি মাঠে গড়াবে ৫ এপ্রিল। সীমিত ওভারের সবগুলো ম্যাচই হবে রাওয়ালপিন্ডিতে।
অস্ট্রেলিয়া স্কোয়াড-
প্যাট কামিন্স, অ্যাস্টন আগার, স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারি, ক্যামেরন গ্রিন, মার্কাস হ্যারিস, জস হ্যাজেলউড, ট্রাভিস হেড, জস ইংলিস, উসমান খাওয়াজা, মার্নাস ল্যাবুশেন, নাথান লায়ন, মিচেল মার্শ, মিচেল নেসার, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, মিচেল সোয়েপসন ও ডেভিড ওয়ার্নার।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- একটু পরেই আর্জেন্টিনা বনাম হন্ডুরাসের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে (LIVE)
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- একটু পরেই শুরু হচ্ছে বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখুন এখানে
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- আজ বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখার উপায় ও সময়সূচি