ঢাকা, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
শুরু হচ্ছে আইপিএল মেগা নিলাম: আকাশ ছোয়া দাম পাচ্ছেন সাকিব, মুস্তাফিজ
শুরু হতে যাচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের ১৫ নম্বর আসর। দলগুলোর নেমেছে নিজেদের তাবু শক্ত করতে। ১২ ও ১৩ ফেব্রুয়ারি ব্যাঙ্গালুরুতে হবে নিলাম। যেখানে আছেন ৫ বাংলাদেশি। এর আগের কয়েক এডিশনে নিয়মিত খেলা মুস্তাফিজুর রহমান ও সাকিব আল হাসানের জায়গা হয়েছে সর্বোচ্চ ২ কোটি রুপির ক্যাটাগরিতে আর ৫০ লাখ রুপির ক্যাটাগরিতে শরিফুল ইসলাম লিটন দাস ও তাসকিন। আইপিএল ইতিহাসের সেরা নিলামে একটি হতে যাচ্ছে এবার। মেগা অকশনের বাকি নিয়ে খুব সময় সপ্তাহ ঘুরতেই শুরু।
বাংলাদেশী ক্রিকেটারদের আইপিএল অকশনের আগে নিজেদের প্রমাণ করার সেরা মঞ্চ বিপিএল । তা বেশ ভালোভাবেই কাজে লাগাচ্ছেন সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান। সাকিব ফিরেছেন ছন্দে। প্রথম বার টি-টোয়েন্টিতে করেছেন টানা দুই ম্যাচে ফিফটি, টানা তিন ম্যাচে চল্লিশের বেশি রান। শুরুতে রান না পেলেও ঠিকই ফিরেছেন ট্রাকে। বরিশালের হায়েস্ট রান স্কোরার। ২৬ গড়ে ৭ ইনিংসে সাকিবের ১৮৭ রান। বোলিংয়েও একইরকম ইনফর্ম সাকিব। ৭ ম্যাচে ১২ উইকেট এই অলরাউন্ডারের। রান খরচে কিপটে সাকিব। ওভার প্রতি রান দিয়েছেন পৌনে পাঁচ করে। প্রতি উইকেট নিতে খরচ করেছেন মোটে ১১ রান। এখন প্রশ্ন এমন পারফরম্যান্স করার পরেও সাকিব দল পান কিনা কিংবা পেলেও কেমন দাম পান আইপিএলের মেগা অকশনে।
সাকিবের মতোই আরেক নিয়মিত মুখ মোস্তাফিজুর রহমান। বিপিএলে দ্যা ফিজও নিচ্ছেন উইকেট। প্রথম ছয় ম্যাচে শেষে ১২ উইকেট। একবার ৫ উইকেট নেয়া ফিজ ওভার প্রতি রান দিয়েছেন সাড়ে ৬ এর বেশি প্রতি উইকেটের জন্য রান দিয়েছেন ১২।
আইপিএলে হায়দ্রাবাদ মুম্বাই রাজস্থান ঘুরে এবার দ্যা ফিজ ফিরবেন কার তাবুতে। আইপিএলের মেগা অকশনে অন্য তিন বাংলাদেশি শরিফুল ইসলাম লিটন দাস আর তাসকিন। তাসকিনের বিপিএল শেষ ইনজুরিতে। লিটনও করছেন রান। শরিফুল ৮ ম্যাচে নিয়েছেন ৯ উইকেট।
সব মিলিয়ে ১২১৪ জন রেজিট্রেশন করেছিলেন আইপিএল খেলার আগ্রহ দেখিয়ে। সেখান থেকে বাছাই করে ৫৯০ জন চূড়ান্ত তালিকা করা হয়েছে নিলামের জন্য। ইন্ডিয়ান ২৭০ আর বিদেশি ক্রিকেটার রয়েছে ২২০ জন। তবে বাংলাদেশি ফ্যানদের মেগা অকশনের দিনে বাড়তি নজর থাকবে বাংলাদেশী ৫ নামের উপরেই।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- একটু পরেই আর্জেন্টিনা বনাম হন্ডুরাসের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে (LIVE)
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- একটু পরেই শুরু হচ্ছে বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখুন এখানে
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- আজ বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখার উপায় ও সময়সূচি