ঢাকা, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
বিপিএলে সবচেয়ে জঘন্য ও লজ্জাজনক কাজটি করলেন রবি বোপারা
সোমবার (৭ ফেব্রুয়ারি) সিলেট আন্তর্জািতিক ক্রিকেট স্টেডিয়ামে বঙ্গবন্ধু বিপিএলের ২২তম ম্যাচে খুলনা টাইগার্সের মুখোমুখি হয় সিলেট সানরাইজার্স। টসের সময় জানা যায়, মোসাদ্দেকের বদলে অধিনায়কের দায়িত্ব পালন করবেন রবি বোপারা। যিনি কিনা আগের ম্যাচে সিলেটের একাদশেই ছিলেন না! চার ম্যাচ খেলে বাজে পারফরম্যান্সের কারণে একাদশ থেকে বাদ পড়েছিলেন বোপারা।
বিতর্কটা নিজেই আরও বাড়িয়ে দিলেন ইংলিশ ক্রিকেটার। টস জিতে বোলিংয়ে নামা সিলেটের ইনিংসের নবম ওভারে বোলিং করতে এসে বল টেম্পারিং করেন তিনি। টিভি পর্দায় স্পষ্ট ধরা পড়ে নখ দিয়ে বল খুঁটছেন তিনি। বিষয়টি দৃষ্টি এড়ায়নি আম্পায়ারদেরও। বিজ্ঞাপন
ওভারের তৃতীয় ডেলিভারির পর বল পরখ করে দেখে বিষয়টি ধরতে পারেন তারা। পরে বল পরিবর্তন করা হয়েছে। শাস্তি হিসেবে প্রতিপক্ষ খুলনার স্কোরে ৫ রান যোগও করা হয়েছে। পরে পরিবর্তিত বল নিয়ে বোলিং করেছেন বোপারা।
বিপিএলে অতীতে বল টেম্পারিং করে শাস্তি পাওয়ার মতো ঘটনা ঘটেনি। বিপিএলে রবি বোপারা পরিচিত মুখ। ২০১৩ আসর থেকে এখন পর্যন্ত ৬৬ ম্যাচ খেলেছেন তিনি। বিদেশি ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি বিপিএল ম্যাচ খেলা ক্রিকেটার তিনি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- একটু পরেই আর্জেন্টিনা বনাম হন্ডুরাসের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে (LIVE)
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- একটু পরেই শুরু হচ্ছে বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখুন এখানে
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- আজ বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখার উপায় ও সময়সূচি