ঢাকা, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
অবিশ্বাস্য : সাকিবের চোখ ধাঁধানো বোলিং ও বিদ্ধংসী ব্যাটিং দেখলো ক্রিকেট প্রেমীরা
সেই সাকিবই শেষ তিন ম্যাচে আবার দলের ব্যাটিংয়ের ভরসার প্রতীক। আর বোলিং তো তার সবসময়ই সপ্রতিভ। আজ (সোমবার) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে সাকিবের ব্যাট থেকে এলো ৩৭ বলে ৫০ রানের ইনিংস। পরে বোলিংয়ে নেমে ২০ রানে নিয়েছেন ২ উইকেট।
অধিনায়কের এমন অলরাউন্ড পারফরম্যান্সের সুবাদে ৩২ রানের সহজ জয় পেয়েছে ফরচুন বরিশাল। আর ম্যাচ শেষে ম্যান অব দ্য ম্যাচ খুঁজে নিতে কোনো সমস্যাই হয়নি সংশ্লিষ্টদের। ব্যাটিংয়ে ফিফটি আর বোলিংয়ে ২ উইকেট নেওয়া সাকিব আরও একবার জিতেছেন ম্যাচসেরার পুরস্কার।
আজকের এই পুরস্কারের মাধ্যমে ম্যান অব ম্যাচ হওয়ার হ্যাটট্রিক করে ফেললেন সাকিব। এর আগে খুলনা টাইটানসের বিপক্ষে ২৭ বলে ৪১ ও ১০ রানে ২ উইকেট নিয়ে জিতেছিলেন প্রথম ম্যাচসেরার পুরস্কার। পরের ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে ৩১ বলে ৫০ রানের পাশাপাশি ২৩ রানে ৩ উইকেট নিয়ে টানা দ্বিতীয় ম্যাচে সাকিবের হাতে ওঠে এই পুরস্কার।
আজ কুমিল্লার বিপক্ষেও একই নৈপুণ্য দেখিয়ে হ্যাটট্রিকটি করলেন সাকিব। এই ম্যাচের আগে চলতি আসরে দু’বার করে ম্যাচসেরার পুরস্কার জিতেছিলেন সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ ও নাহিদুল ইসলাম। আজ বাকি দুজনকে ছাড়িয়ে তৃতীয়বার এই পুরস্কার নিজের করে নিলেন সাকিব।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- একটু পরেই আর্জেন্টিনা বনাম হন্ডুরাসের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে (LIVE)
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- একটু পরেই শুরু হচ্ছে বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখুন এখানে
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- আজ বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখার উপায় ও সময়সূচি