ঢাকা, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
কুমিল্লা ও বরিশালের মধ্যকার হাই ভোল্টেজ ম্যাচ শেষ, দেখেনিন ফলাফল
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথম দিনের প্রথম খেলায় টস হেরে ব্যাট করতে নামে ফরচুন বরিশাল। ব্যাট করতে নেমে ওপেনার ক্রিস গেইল আজও নিলেন নিষ্প্রাণ। মাত্র ১০ (৮) রান করে সাজঘরে ফেরেন তানভিরের বলে ক্যাচ দিয়ে।
আরেক ওপেনার মুনিম শাহারিয়ার খেলেন ঝোড়ো ইনিংস। নাজমুল হোসেন শান্ত ১ রান করে ফেরার পর মুনিম ২৫ বলে ৪টি চার ও ৩টি ছয়ে করেন ৪৫ রান।
তৌহীদ হৃদয়কে নিয়ে সাকিব আল হাসান জুটি বাঁধেন ৬৭ (৫৫) রানের। হৃদয় ধীরে ব্যাট করলেও সাকিব ছিলেন মারকাটারি। ৩৭ বলে ৪টি চার ও ২টি চয়ে ৫০ রান করে সাজঘরে ফেরেন কারিম জানাতের বলে ক্যাচ দিয়ে।
হৃদয়ের ব্যাটে আসে ৩৭ বলে ৩১ রান। ডোয়াইন ব্রাভো করেন ১০ (৬) রান। শেষ পর্যন্ত ৫ উইকেটে ১৫৫ রান তৈলে বরিশাল।
কুমিল্লার হয়ে ২ উইকেট নেন তানভির ইসলাম। ১টি করে উইকেট নেন মোস্তাফিজুর রহমান, মঈন আলী ও কারিম জানাত।
বরিশালের দেয়া লক্ষ্য টপকাতে নেমে দ্বিতীয় ওভারেই ইমরুল কায়েসকে (১) ফেরান সাকিব। আরেক ওপেনার লিটন দাসকেও ১৯ রানে ফেরান সাকিব।
তিন নম্বর ব্যাটার মুমিনুল হক ৩ চারে ৩০ বলে ৩০ রান করে সাজঘরে ফেরার পর ভেঙে পড়ে কুমিল্লার ব্যাটিং লাইন-আপ। মঈন আলীকে ৬ রানে ফেরান শান্ত।
জাহিদুল ১, সুনীল নারিন ৩ রানে ফেরার পর কারিম জানাত করেন ১৭ (১৩) রান। সুমন খান করেন ৮ রান। দশ নম্বরে ব্যাট করতে নামা তানভিরের ব্যাটে আসে ১৩ বলে ২০ রান। শেষ পর্যন্ত ৯ উইকেটে ১২৩ রানে শেষ হয় কুমিল্লার ইনিংস। ৩২ রানের জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে আসলো ফরচুন বরিশাল।
বরিশালের পক্ষে ৩ উইকেট নেন নাঈম হাসান, ২টি করে উইকেট নেন সাকিব ও ব্রাভো। ১টি উইকেট নেন শান্ত।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- একটু পরেই আর্জেন্টিনা বনাম হন্ডুরাসের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে (LIVE)
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- একটু পরেই শুরু হচ্ছে বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখুন এখানে
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- আজ বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখার উপায় ও সময়সূচি