ঢাকা, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
চরম দু:সংবাদ : বিপিএলেই গেইল অধ্যায়ের সমাপ্তি
৪২ বছর বয়সী ইউনিভার্স বস খ্যাত গেইল সমর্থকদের নিজের সেরা সময় অপার বিনোদন দিয়েছেন। তিনি নিজেকে ক্রিকেটারের পাশাপাশি একজন এন্টারটেইনার ও দাবি করতেন। তবে সেই সময় অনেক পিছনে ফেলে এসেছেন গেইল। এখন শুধু পারফরম্যান্স নয় তার ফিটনেসেও যথেষ্ট ঘাটতি রয়েছে। ফাইন লেগ কিংবা থার্ড ম্যান ছাড়া তেমন কোন পজিশনে গেইলকে ফিল্ডিং করানো যায় না। এমনকি ওই পজিশন গুলোতেও হরহামেশাই বল মিস করছেন ইউনিভার্স বস।
তাহলে এখন প্রশ্ন এতসব ঝামেলার পর তাহলে কি ক্যারিয়ারের ইতি টানার সময় চলে আসলো? গেইলের মনে কি আছে তা গেইলই ভালো বলতে পারবেন। তবে তার ক্যারিয়ারের সমাপ্তি যে মোটামুটি এই বছরের মধ্যেই হয়ে যাচ্ছে তা একপ্রকার নিশ্চিত। এমনকি এবারের বিপিএলেগ হয়তোবা তার খেলা শেষ প্রতিযোগিতামূলক টুর্নামেন্ট হতে পারে। ইতিমধ্যে সবাই খবরটা ঠিকই জেনে গিয়েছেন যে আইপিএলের নিলামে সুযোগ পায়নি গেইল। ফলে তাঁর আইপিএল খেলা হচ্ছে না। পিএসএলে সুযোগ না পাওয়ার কারণেই বিপিএল খেলতে এসেছিলেন গেইল কিন্তু বিপিএলে পারফরম্যান্সের পর নিশ্চিতভাবেই পরবর্তী আসরে তাকে দেখা যাবে না বাংলাদেশে।
বিগ ব্যাশেও বিগত কয়েক বছর ধরেই খেলছেন না গেইল এবং সাম্প্রতিক ফর্ম বিচারে যা মোটামুটি অসম্ভব। এখন গেইলের কাছে হয়তবা প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলার মাত্র একটি পথ রয়েছে। আর সেটি হল ওয়েস্ট ইন্ডিজের নিজস্ব ফ্র্যাঞ্চাইজি লিগ সিপিএল। ইউনিভার্স বসের প্রতি সম্মান প্রদর্শন করে সিপিএলের কোন একটি দল যদি তাকে খেলার সুযোগ দেন তাহলে হয়তোবা আরেকটি আসরে দেখা যাবে তাকে। তবে তা যদি না হয়ে থাকে তাহলে সম্ভবত এবারের বিপিএল এর মাধ্যমে নিজের ক্যারিয়ারের ইতি টানছেন ইউনিভার্স বস খ্যাত ক্রিস্টোফার হেনরি গেইল।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- একটু পরেই আর্জেন্টিনা বনাম হন্ডুরাসের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে (LIVE)
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- একটু পরেই শুরু হচ্ছে বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখুন এখানে
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- আজ বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখার উপায় ও সময়সূচি