ঢাকা, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩

শীর্ষে ওঠার লড়াইয়ে কুমিল্লাকে বিশাল রানের টার্গেট দিলো বরিশাল

২০২২ ফেব্রুয়ারি ০৭ ১৪:১৯:৪৭

শীর্ষে ওঠার লড়াইয়ে কুমিল্লাকে বিশাল রানের টার্গেট দিলো বরিশাল

বিপিএলের সিলেট পর্বে গুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক কায়েস। ফরচুন বরিশালের অধিনায়ক সাকিব আল হাসান এ সময় জানিয়েছিলেন, টস জিতলে তিনি ব্যাটিংয়ের সিদ্ধান্তই নিতেন।

বরিশালের হয়ে ইনিংস উদ্বোধনে নামেন ক্রিস গেইল ও মুনিম শাহরিয়ার। দুজনের উদ্বোধনী জুটিতে আসে ৩২ রান। ৮ বলে ১০ রান করে আউট হন গেইল। নাজমুল হোসেন শান্ত এদিন ১ রানের বেশি করতে পারেননি।

শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকা মুনিম ফিফটির সুবাস পাচ্ছিলেন। সাজঘরে ফেরার আগে ২৫ বলে ৪৫ রান করেন তিনি। দলের হয়ে সর্বোচ্চ রান করেন সাকিব আল হাসান। ৩৬ বলে অর্ধশতক পূরণ করার পরের বলেই আউট হন এই অলরাউন্ডার।

সাকিব আউট হওয়ার পর শেষ ৩ ওভারে মাত্র ১৯ রান সংগ্রহ করতে পারে বরিশাল। তৌহিদ হৃদয় ৩৭ বলে ৩১ রানে অপরাজিত থাকেন। ডোয়াইন ব্রাভো ৬ বলে ১০ রানের ইনিংস খেলেন। নুরুল হাসান সোহান ৩ বলে অপরাজিত ৩ রান করেন।

কুমিল্লার হয়ে তানভীর ইসলাম দুটি এবং মুস্তাফিজুর রহমান, মঈন আলী ও করিম জানাত একটি করে উইকেট শিকার করেন।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ