ঢাকা, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
টানা কয়েকবার হারের পর হতাশায় বাবরের করাচি কিংস
স্টার্লিং-হেলসের উড়ন্ত শুরুর পর সেই জুটি ভাঙেন ইমাদ ওয়াসিম। ২১ বলে ৩০ রান করেন হেলস। স্টার্লিংয়েরও ইনিংস থামে ব্যক্তিগত ৩৯ রানে। তাঁদের থামানোই যথেষ্ট ছিল না করাচির জন্য। মুনরো ও সাদাব মিলে ইসলামাবাদকে বড় স্কোর এনে দেয়।
একপাশে মুনরো মন্থর ব্যাটিং করলেও অন্যপাশে আক্রমণাত্মক খেলেন সাদাব। ৫৫ রানের জুটি গড়ার পর তা ভাঙেন জর্দান। ১৯ বলে ৩৪ রান করা সাদাবকে থামিয়ে ইসলামাবাদের রানের চাকা কিছুটা অচল করে করাচি। তবে শেষ দিকে আজমের ১৬ রানের ক্যামিও ইনিংসে ১৭৭ রান দাঁড় করায় ইসলামাবাদ ইউনাইটেড।
জবাবে লক্ষ্য তাড়া করতে নেমে ৫ ওভারের মধ্যেই দুই ওপেনার বাবর ও শারজিলকে হারায় করাচি কিংস। ব্যাট হাতে একটু আশার আলো দেখিয়েছিলেন ফারহান। তবে তাঁর ইনিংস বড় হতে দেননি মাকসুদ। তাঁকে রান আউট করে সাজঘরের পথ দেখান।
সাদাবের বোলিং তাণ্ডবের শুরুটা হয় ইমাদকে দিয়েই। তাঁর পরবর্তী শিকার গ্রেগরি। ৬৬ রানে ছয় উইকেট হারিয়ে যখন কোনো কুল-কিনারা খুঁজে পাচ্ছিল না তখন হাল ধরেন নবী। একাই লড়াই চালিয়ে যান তিনি। তবে তাঁকে যোগ্য সঙ্গ দিতে পারেননি কেউই।
শেষ পর্যন্ত ২৮ বলে ৪৭ রান করা নবী অপরাজিত থাকলেও করাচির ইনিংস শেষ হয় ১৩৫ রানে। ফলে ৪২ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে ইসলামাবাদ। ব্যাট ও বল- দুই বিভাগেই বড় ভূমিকা পালন করায় ম্যাচ সেরা নির্বাচিত হন সাদাব।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- একটু পরেই আর্জেন্টিনা বনাম হন্ডুরাসের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে (LIVE)
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- একটু পরেই শুরু হচ্ছে বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখুন এখানে
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- আজ বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখার উপায় ও সময়সূচি