ঢাকা, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩

ডু প্লেসির ক্লাস নিলেন সালাউদ্দিন

২০২২ ফেব্রুয়ারি ০৬ ২৩:০৫:৪০

ডু প্লেসির ক্লাস নিলেন সালাউদ্দিন

নিজেই বল থ্রো করলেন, মাঝেমাঝে বোঝালেন কি চাচ্ছেন সালাউদ্দিন। বাংলাদেশের কন্ডিশন, প্রতিপক্ষের কৌশল, বোলারদের গোপন অস্ত্র বেশ ভালোই জানা সালাউদ্দিনের। হয়তো বরিশালের বিপক্ষে বড় ম্যাচকে সামনে রেখেই স্পিনের উপর উপর জোর দিয়েছেন কোচ। সাকিব, মঈন আলি, সুনীল নারিন যে কুমিল্লার একাদশে নিশ্চিত।

ইনডিভিজুয়্যাল ক্রিকেটার ধরে কাজ করা সালাউদ্দিনের পুরনো কৌশল। আগে পর্যবেক্ষণ পরে পরীক্ষা, এই বিপিএলে কোচ সালাউদ্দিনকে এমনটা দেখা যাচ্ছে। এর আগে, মাহমুদুল হাসান জয়কে নিয়ে শর্ট বলে কাজ করে ফলও পেয়েছেন এই কোচ। পরিশ্রমী ক্রিকেটার থেকেও অধিক পরিশ্রমী কোচ, এই কথা বোধহয় কোচ সালাউদ্দিনের বেলায় যায়।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ