ঢাকা, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩

আগামীকাল যে একাদশ নিয়ে মাঠে নামছে কুমিল্লা ভিক্টোরিয়া

২০২২ ফেব্রুয়ারি ০৬ ২২:২৯:১৮

আগামীকাল যে একাদশ নিয়ে মাঠে নামছে কুমিল্লা ভিক্টোরিয়া

এখন পর্যন্ত টুর্নামেন্টে কুমিল্লা ভিক্টোরিয়ান্স খেলেছে ছয়টি ম্যাচ। যেখানে চারটিতে জয় ও একটিতে হারের সাথে এক ম্যাচ বৃষ্টিতে বাতিল হওয়ায় তাদের নামের পাশে রয়েছে ৯ পয়েন্ট। টেবিলেও শীর্ষে অবস্থান করছে ইমরুল কায়েসের দল।

কুমিল্লার শক্তিমত্তার জায়গা দেশী-বিদেশি দুই বিভাগেই রয়েছে। ফাফ ডু প্লেসি, মঈল আলি ও সুনীল নারাইনের মত তারকাদের সাথে রানের দেখা পাচ্ছেন ইমরুল কায়েস কিংবা লিটন দাসরা। সেই সাথে দলটির বল হাতেও দারুণ ছন্দে রয়েছেন মুস্তাফিজ-নাহিদুলরা। তাই নিজেদের অষ্টম ম্যাচে বরিশালকে হারিয়ে শীর্ষস্থান ধরে রাখতে চাইবে কুমিল্লা।

অন্যদিকে তারকাবহুল আরেক দল ফরচুন বরিশালও রয়েছে দারুণ ছন্দে। সাকিব আল হাসানের নেতৃত্বাধীন বরিশালও কুমিল্লার সমান ৯ পয়েন্ট নিয়ে অবস্থান করছে টেবিলের দুই নম্বরে।

বরিশালের ব্যাটিং অর্ডারের পাশাপাশি বোলিং বিভাগেও বেশ অভিজ্ঞতার ছড়াছড়ি রয়েছে। ডোয়াইন ব্রাভো, ক্রিস গেইল কিংবা সাকিবরা ব্যাট হাতে সামনে থেকে নেতৃত্ব দিতে পারেন দলের। সেই সাথে বোলিং বিভাগে রয়েছেন আফগান স্পিনার মুজিব উর রহমান। সাকিব আল হাসানের সাথে জুটি বেধে মুজিবের বল তাই বেকায়দায় ফেলতে পারে কুমিল্লার ব্যাটসম্যানদেরকে।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স বনাম ফরচুন বরিশালের মধ্যকার ম্যাচটি সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে আগামীকাল (৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ৩০ মিনিটে।

দেখে নেয়া যাক সম্ভাব্য সেরা একাদশকুমিল্লা ভিক্টোরিয়ান্স: ইমরুল কায়েস, লিটন দাস, ফাফ ডু প্লেসিস, মাহমুদুল হাসান জয়, মঈন আলি, সুনিল নারাইন, মুমিনুল হক, নাহিদুল ইসলাম, তানভির ইসলাম, মুস্তাফিজুর রহমান, সুমন খান।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ