ঢাকা, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
কোহলির জায়গায় টেস্ট দলের অধিনায়ক হবে কে এ বার মুখ খুললেন রোহিত শর্মা
ডিসেম্বরে টেস্টের নতুন সহ-অধিনায়ক হিসাবে নামকরণ করা হয়েছিল রোহিত শর্মার, যিনি ভারতের নতুন সাদা বলের নেতাও। এমন কী নতুন টেস্ট অধিনায়ক হিসাবে বিরাট কোহলির পরিবর্ত হিসেবে এগিয়ে রয়েছেন হিটম্যানই। তবে এই নিয়ে এখনই কিছু ভাবতে রাজি নন রোহিত। বরং তিনি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওডিআই এবং টেস্ট সিরিজেই মন দিতে চান।
সাত বছর ভারতকে নেতৃত্ব দেওয়ার পর, কোহলি গত মাসে টেস্ট দলের দায়িত্ব থেকে সরে দাঁড়ান। দক্ষিণ আফ্রিকার কাছে ভারতের ১-২ টেস্ট সিরিজ হারের একদিন পরেই এই ফর্ম্যাটের নেতৃত্ব ছাড়ার কথা ঘোষণা করেছিলেন কোহলি।
আগেই অবশ্য টি-টোয়েন্টির নেতৃত্ব থেকে তিনি সরে দাঁড়িয়েছিলেন। আর তাঁকে ওডিআই-এর নেতৃত্ব থেকে সরায় বিসিসিআই। তবে কোহলির টেস্টের নেতৃত্ব ছাড়ার আকস্মিক ঘোষণায় ক্রিকেট মহল রীতিমতো হতবাক হয়ে গিয়েছেন। এখন কোহলির জায়গায় কে টেস্ট দলের দায়িত্ব নেবেন, তা নিয়ে চলছে তীব্র জল্পনা।
লাল-বলের ক্রিকেট অধিনায়ক হওয়ার সম্ভাব্য প্রার্থী হিসেবে তিনজনের নাম উঠে এসেছে। তবে সম্প্রতি টেস্টে সহ-অধিনায়কের দায়িত্ব পাওয়ার কারণে, সেই সঙ্গে তাঁর অভিজ্ঞতার কারণেও এগিয়ে রয়েছেন হিটম্যান।তবে টেস্ট দলের অধিনায়ক হিসেবে অনেকেই কেএল রাহুল এবং ঋষভ পন্তকেও এগিয়ে রাখছেন।
ভারতের পূর্ণ-সময়ের ওডিআই অধিনায়ক হিসাবে প্রথম ম্যাচ খেলতে নামার আগেই শনিবার রোহিত অবশ্য বলেছিলেন, ‘এর জন্য এখনও সময় আছে। আমার মনোযোগ এখন সীমিত ওভারের ক্রিকেটে। কাজের চাপ ব্যবস্থাপনা গুরুত্বপূর্ণ। আমি খুব বেশি সামনের কথা ভাবছি না।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- একটু পরেই আর্জেন্টিনা বনাম হন্ডুরাসের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে (LIVE)
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- একটু পরেই শুরু হচ্ছে বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখুন এখানে
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- আজ বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখার উপায় ও সময়সূচি