ঢাকা, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
ঐতিহাসিক ১০০০ তম: ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ম্যাচ, দেখেনিন ফলাফল
৫০ ওভারের ফরম্যাট কেন, ২০ ওভারের ফরম্যাটেও এটা কোনও রানই নয়। ম্যাচের প্রত্যাশিত ফলাফল ঠিক যা হওয়ার ছিল, একেবারে তাই হল। কোনওরকম অঘটন ঘটাতে পারেননি ক্যারিবিয়ানরা। বিশ্বের চার নম্বর দল তাদের থেকে চার ধাপ পিছিয়ে থাকা দলের বিরুদ্ধে এমন ভাবে খেলল, যেন দেখে মনে হবে পার্কে হাঁটতে আসার মেজাজে রয়েছে রোহিত বাহিনী।
দক্ষিণ আফ্রিকায় এক দিনের সিরিজ হারার পরে ঘরের মাঠে জয়ে ফেরার আশায় ভারত। অধিনায়ক হিসাবে দলে ফিরেছেন রোহিত শর্মা।
একের পর এক উইকেট হারাচ্ছে ভারত। এ বার ফিরে গেলেন পন্থ। বড় শট মারতে গিয়ে উইকেট খোয়ালেন ঈশান। ২৮ রানে ফিরলেন তিনি। প্রথম দুই বলে চার মেরে তৃতীয় বলেই ফিরলেন কোহলী। আচমকাই চাপে ভারত।
প্রথম উইকেট পড়ল ভারতের। আউট হলেন রোহিত। রান তাড়া করতে নেমে দুরন্ত অর্ধশতরান করলেন রোহিত। যোগ্য সঙ্গত ঈশানেরও। শেষ উইকেট নিলেন চহাল। ভারতের জিততে চাই ১৭৭ রান। ড্রাইভ করতে গিয়ে ওয়াশিংটনের বলে তাঁর হাতেই ক্যাচ দিলেন অ্যালেন (২৯)।
৩০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১১৪ রান ভারতের। জেসন হোল্ডার ২১ ও ফ্যাবিয়েন অ্যালেন ১৯ রান করে খেলছেন। আকিল হোসেনকে আউট করলেন প্রসিদ্ধ কৃষ্ণা। মাত্র ৭৯ রানে ৭ উইকেট পড়ে গেল ওয়েস্ট ইন্ডিজের।
১২ রান করে চহালের বলে আউট হলেন ব্রুকস। ২২ ওভারে ওয়েস্ট ইন্ডিজের রান ৬ উইকেটে ৭৮। প্রথম ওভারেই নিকোলাস পুরানকে আউট করলেন যুজবেন্দ্র চহাল। পরের বলেই তাঁর শিকার ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক কায়রন পোলার্ড। ২০ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের রান ৫ উইকেটে ৭১।
একই ওভারে ড্যারেন ব্র্যাভোকেও আউট করলেন ওয়াশিংটন। ১৮ রান করেন ব্র্যাভো। ৪৫ রানে ৩ উইকেট পড়ে গিয়েছে ওয়েস্ট ইন্ডিজের। ১৩ রান করে আউট হয়ে গেলেন ব্র্যান্ডন কিং। ওয়াশিংটন সুন্দরের বলে ক্যাচ ধরলেন সূর্যকুমার যাদব। ১০ ওভারে ৩৯ রান ওয়েস্ট ইন্ডিজের। ড্যারেন ব্র্যাভো ১৫ ও ব্র্যান্ডন কিং ১২ রান করে খেলছেন।
মহম্মদ সিরাজের বলে বোল্ড হলেন ওয়েস্ট ইন্ডিজের ওপেনার শাই হোপ। ১৩ রানে প্রথম উইকেট পড়ল। ৫ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের রান ১ উইকেটে ২০। প্রয়াত লতা মঙ্গেশকরকে শ্রদ্ধা জানাতে হাতে কালো ব্যান্ড পরে খেলতে নামলেন বিরাট কোহলী, রোহিত শর্মারা।
ভারতীয় দলে সুযোগ দেওয়া হয়েছে বেশ কয়েক জন তরুণকে। ভারতীয় দল- রোহিত শর্মা, ঈশান কিশন, বিরাট কোহলী, ঋষভ পন্থ, সূর্যকুমার যাদব, দীপক হুডা, ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, যুজবেন্দ্র চহাল, প্রসিদ্ধ কৃষ্ণা, মহম্মদ সিরাজ।
মাঠে ফিরেই টসে জিতলেন রোহিত শর্মা। টস জিতে বল করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এক দিনের দলে অভিষেক হল দীপক হুডার।
সংক্ষিপ্ত স্কোর:
ভারত: ১৭৮/৪ ( ওভার ২৮)
উইন্ডিজ: ১৭৬/১০ (ওভার ৪৩.৫)
ফলাফল: ২২ ওভার হাতে রেখে ৬ উইকেটে জিতেছে ভারত
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- একটু পরেই ব্রাজিল বনাম মিশরের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- একটু পরেই আর্জেন্টিনা বনাম হন্ডুরাসের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে (LIVE)
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- একটু পরেই শুরু হচ্ছে বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখুন এখানে
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন