ঢাকা, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩

রাজ্জাক জানালেন যে কারনে লেগ-স্পিনাররা একাদশে সুযোগ পায় না

২০২২ ফেব্রুয়ারি ০৬ ১৯:৫৭:১২

রাজ্জাক জানালেন যে কারনে লেগ-স্পিনাররা একাদশে সুযোগ পায় না

আমিনুল ইসলাম বিপ্লবকে দলে ভিড়িয়েছে মিনিস্টার ঢাকা। আরেক লেগ স্পিনার জুবায়ের হোসেন লিখন রয়েছেন সিলেট সানরাইজার্সে। এখন পর্যন্ত লিখন একটি ম্যাচে সুযোগ পেলেও কোনো ম্যাচ খেলেননি বিপ্লব। খুলনা টাইগার্সের বিপক্ষে মাঠে নেমেছিলেন লিখন। এটিই ছিল তার বিপিএল অভিষেক। বিপিএলের অষ্টম আসরে এসে প্রথম কোনো ম্যাচ খেলেছেন ২৬ বছর বয়সী এ লেগ স্পিনার।

রাজ্জাক মনে করেন ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্টে কেউ সুযোগ দেওয়ার জন্য মাঠে নামায় না। তিনি বলেন, “মানসম্পন্ন লেগ স্পিনার তেমন নেই তাই খেলছে না। জাতীয় দলের জন্য কিন্তু চেষ্টা করা হয়েছিল একটা সময়। মোটামুটি হলেই তাকে খেলার সুযোগ দেয়া হয়েছে। কিন্তু যখন এরকম টুর্নামেন্টগুলো হয়, যখন তারা প্লেয়ার নিচ্ছে তারা কিন্তু সুযোগ দেয়ার জন্য নেবে না।”

সীমিত ওভারের ক্রিকেটে লেগি বিপ্লব সুযোগ পেলেও নিয়মিত হয়ে উঠতে পারেননি। রাজ্জাক মনে করেন তবে ঘরোয়া ক্রিকেটে না খেলার কারণে তাদেরকে পরখ করার সুযোগ পাচ্ছেন না তিনি। রাজ্জাক বলেন, “ঘরোয়ার খেলাগুলোই ওরা খেলতে পারছে না ঠিক মতো।

যদি ওরা ঘরোয়ার খেলাগুলো খেলতে না পারলে তাহলে জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক ম্যাচগুলো কিভাবে খেলবে। সেটা তো চিন্তা করতে হবে। আপনি তাকে দেখতেই পারছেন না। আমি তো দেখিনি কোথাও।” লিখন ও বিপ্লব নিজেদের প্রমাণ করতে পারলে সুযোগ আবারও দেওয়া হবে বলেও জানিয়েছেন এ নির্বাচক।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ