ঢাকা, শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
অবশেষে ফাহিম স্যার খুজে পেয়েছে আসল সমস্যা
প্রথম দুই ম্যাচে রানের দেখা পাননি তিনি। তবে তৃতীয় ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ৩৬ রানের ইনিংস খেলেছেন তিনি। কুমিল্লার বিপক্ষে ভালো খেললেও পরের ম্যাচে দলের সমন্বয় ভারসাম্য রাখতে মিডল অর্ডারে খেলানো হয় তাঁকে। মিডল অর্ডারে রান পেয়েছেন তিনি। তবে বড় কোনো ইনিংস এখনও খেলতে পারেননি নাজমুল হোসেন শান্ত।
তবে এই যুগে অনেক ব্যাটারও রয়েছেন যারা কিনা বড় শট না খেলেই রান পাচ্ছেন। শান্তর ক্ষেত্রে তা হচ্ছে না কেনো তা খুঁজে বের করেছেন ফরচুন বরিশালের মেন্টর নাজমুল আবেদিন ফাহিম। “কিছু লিমিটেশন তো সবার থাকেই, শান্তর ক্ষেত্রেও তেমনটা রয়েছে। আমার মনে হয় গ্যাপে খেলার ব্যাপারে একটু লিমিটেশন আছে।
ও অনেক শট খেলে এবং শটগুলো কিন্তু ফিল্ডারের হাতে যায়। ঐগুলো নিয়ে আমরা কাজ করছি। আমি জানি না বলাটা ঠিক হবে না- সামনের ম্যাচে যদি বড় রান করতে পারে, আমি আশা করছি যে ১২৫ এর ওপরে স্ট্রাইক রেট থাকবে। ওর দুর্বলতা নিয়ে আমরা কিছুটা কাজ করেছি।”
এখন পর্যন্ত নিজেদের সঠিক উদ্বোধনী জুটি খুঁজে বের করতে পারেনি বরিশাল। কখনও ওপেন করছেন শান্ত-সৈকত আবার কখনও ওপেনিংয়ে দেখা যাচ্ছেন ডোয়াইন ব্রাভোকে। নাজমুল আবেদিন জানান, ওপেনিং পজিশন একটি পরিকল্পনা করেছে বরিশাল টিম ম্যানেজমেন্ট।
“ওপেনারদের নিয়ে আমাদের প্রাথমিক যে পরিকল্পনা ছিল প্রথমে শ্রীলঙ্কা থেকে খেলোয়াড় নিয়েছিলাম। দুর্ভাগ্যবশত আসতে পারেনি যে কারণে আমাদের পরিকল্পনায় পরিবর্তন আনতে হয়েছে। এই পর্যন্ত আমরা ওপেনিংয়ে যাদের চেষ্টা করেছি, তাঁরা বোধহয় জুটি গড়তে ব্যর্থ হয়েছে। আমরা সিদ্ধান্ত নিয়েছি কী করব।
এখন থেকে ধারাবাহিক একটা প্যাটার্ন থাকবে আমাদের এবং একটা ব্যাটিং অর্ডার আমরা তৈরি করেছি। যেটা মনে করি আমাদের দলের জন্য সেরা এবং আশা করছি এটা কাজ করবে।” উল্লেখ্য, চলমান বিপিএলে এখন পর্যন্ত ৬ ইনিংসে ১৩৪ রান করেছেন নাজমুল হোসেন শান্ত। তবে স্ট্রাইক রেট নিয়ে প্রশ্ন তোলাই যায়। ৬ ইনিংস মিলে তাঁর স্ট্রাইক রেট মাত্র ৯১.৭৮!
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- একটু পরেই ব্রাজিল বনাম মিশরের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- একটু পরেই আর্জেন্টিনা বনাম হন্ডুরাসের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে (LIVE)
- চলছে বাংলাদেশ বনাম ভারত সাফ চ্যাম্পিয়নশিপ ফাইনাল, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)