ঢাকা, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
পারভেজ হোসেন ইমন, আকবর আলীর মত বাংলার ভবিষ্যৎরা বিপিএলে খেলার সুযোগ পাচ্ছেন না
এবারের বিপিএলে দেশিরা মোটামুটি যথেষ্ট সুযোগ পেলেও কিছু ক্রিকেটারের মুদ্রার উল্টো পিঠো দেখতে হয়েছে। তাদের মধ্যে অন্যতম পারভেজ হোসেন ইমন যাকে ভবিষ্যতে টাইগারদের ওপেনিং স্লটের অন্যতম বিকল্প হিসেবে চিন্তা করা হচ্ছে। ব্যাপারটি শুধু অদ্ভুতই নয় যথেষ্ট বিস্ময়কর ও। টাইগারদের জাতীয় দলের ভবিষ্যৎ ওপেনার দেশের একটি ঘরোয়া টুর্নামেন্টেই সুযোগ পাচ্ছে না। এবারের আসরে কুমিল্লা ভিক্টোরিয়ান্স এর দলে থাকা পারভেজ এখন পর্যন্ত একটি ম্যাচেও মাঠে নামার সুযোগ পায়নি।
অথচ কুমিল্লার কোচ সবার প্রিয় সালাউদ্দিন স্যার। নাঈম শেখের অবস্থা অবশ্য ইমনের মতো নয়। মিনিস্টার ঢাকার হয় খেলা জাতীয় দলের নিয়মিত ওপেনার প্রায় সবগুলো ম্যাচ খেলার সুযোগ পেলেও তার নিয়মিত পজিশন ওপেনিং এ খেলছেন না তিনি। মিনিস্টার ঢাকা জাতীয় দলের নাঈম এর জায়গায় ওপেনিংয়ে তামিমের পার্টনার হিসেবে আফগানিস্তানের মোহাম্মদ শাহজাদ কে বেশি প্রাধান্য দিয়েছেন। এর প্রেক্ষিতে নাঈম কে মিডল অর্ডারে ব্যাটিং করতে হচ্ছে।
এ লিস্টে পরবর্তী নাম অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জয়ী অধিনায়ক আকবর আলীর। এখন পর্যন্ত চট্টগ্রাম চ্যালেঞ্জার্স হয় মাত্র দুটি ম্যাচে ব্যাট হাতে নামার সুযোগ পেয়েছেন এই ক্রিকেটার। যদিও দুই ম্যাচের একটিতে ০ এবং অপরটিতে ১২ রানে নট আউট ছিলেন। তবে মাত্র দুই ম্যাচ দিয়ে আকবরের পারফরমেন্সকে বিচার করা ভুল হবে। পরবর্তী ম্যাচে আকবর একাদশে থাকবে কিনা এ ব্যাপারে কোনো নিশ্চয়তা নেই। যদি তরুণ ক্রিকেটারদের বিপিএলের মত আসরে সুযোগই না দেওয়া হয় তাহলে তারা নিজেদের প্রমাণ করবে কোথায়।
এবারের বিপিএলে দেশি ক্রিকেটারদের যথেষ্ট সুযোগ না পাওয়ার অন্যতম কারণ আট দলের জায়গায় ছয় দল নিয়ে হচ্ছে এবারের বিপিএল। ফলে যে জায়গায় অতিরিক্ত ৩০ থেকে ৩৫ জন দেশি ক্রিকেটার সুযোগ পেতে পারত সে জায়গায় তারা সুযোগই পাচ্ছে না। এছাড়া নাঈম, ইমন এবং আকবর আলী রা প্রতিটি ম্যাচেই তাদের পছন্দের পজিশন অনুযায়ী খেলার সুযোগ পেতেন। যেখানে আইপিএল আট দলের জায়গায় টুর্নামেন্ট দশ দলে নিয়ে যাচ্ছে সেখানে বিসিবির উল্টো পথে হাঁটা টা কি ঠিক হচ্ছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- একটু পরেই ব্রাজিল বনাম মিশরের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- একটু পরেই আর্জেন্টিনা বনাম হন্ডুরাসের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে (LIVE)
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- একটু পরেই শুরু হচ্ছে বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখুন এখানে
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন