ঢাকা, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
আজ ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচে যত ওভার ব্যাটিং করতে চায় ওয়েস্ট ইন্ডিজ
ভারতের মাটিতে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে ওয়েস্ট ইন্ডিজ। মাঠের লড়াই শুরুর আগে বেশ কঠিন অবস্থার মধ্যেই যেতে হচ্ছে তাদের। আহমেদাবাদে তিনদিন কোয়ারেন্টাইনের পর করোনা পরীক্ষায় নেগেটিভ পেয়ে শুক্রবার চারজনের গ্রুপে ভাগ হয়ে অনুশীলন করতে পেরেছে তারা।
রোববার থেকে শুরু হচ্ছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এর আগে শুধুমাত্র শনিবার পূর্ণাঙ্গ দলীয় অনুশীলন করতে পেরেছে সফরকারীরা। এই অবস্থার মধ্যেই ভারতের ১ হাজারতম ওয়ানডের প্রতিপক্ষ হচ্ছে ক্যারিবীয়রা। সম্প্রতি দক্ষিণ আফ্রিকার কাছে ০-৩ ব্যবধানে হোয়াইটওয়াশ হওয়ায় ঘুরে দাঁড়াতে মরিয়া ভারত।
তাই নিজেদের অবস্থা বিবেচনা করে ভারতের বিপক্ষে নিজ দলের কাছে চাওয়াটা খুব বড় নয় ক্যারিবীয় অধিনায়ক কাইরন পোলার্ডের। ওয়ানডে সিরিজে তিনি চান, দল যেনো পুরো ৫০ ওভার খেলতে পারে। ঘরের মাঠে আয়ারল্যান্ডের কাছে ১-২ ব্যবধানে সিরিজ হারের ক্ষত ভুলতে এটিই চান পোলার্ড।
ম্যাচের আগে সংবাদ সম্মেলনে পোলার্ড বলেছেন, ‘ভারতের বিপক্ষে এই সিরিজে আমাদের দেখতে হবে কীভাবে ৫০ ওভার ব্যাটিং করা যায়। অস্ট্রেলিয়া ও আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজগুলোতে আমরা পুরো ৫০ ওভার ব্যাটিং করতে পারি। তাই আমাদেরকে এ দিকটিতে নজর দিতে হবে।’
তবে কাজটি যে চ্যালেঞ্জিং সেটি জানিয়ে তিনি বলেন, ‘আমাদের জন্য পুরো বিষয়টা হলো নতুনভাবে শুরু করার মতো। শনিবার আমাদের একমাত্র পূর্ণাঙ্গ অনুশীলন ছিল। এরপর আমাদের আলোচনা, পরিকল্পনা সাজানোর কাজ কররে হয়েছে। আমি জানি কেউ এগুলো শুনতে চায় না। কারণ আমাদেরকে মাঠে পারফর্ম করতে হবে।’
‘তবে এটিও সত্যি যে কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয় আন্তর্জাতিক ক্রিকেটারদের। অল্প সময়ের মধ্যে আমরা যা করতে পারি তা হলো, মানসিক দিক থেকে সঠিক জায়গায় থাকা এবং নিজেদের মধ্যে আলোচনা করে গতিবিধি ও পরিকল্পনা ঠিকভাবে সাজিয়ে নেওয়া।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- একটু পরেই ব্রাজিল বনাম মিশরের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- একটু পরেই আর্জেন্টিনা বনাম হন্ডুরাসের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে (LIVE)
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- একটু পরেই শুরু হচ্ছে বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখুন এখানে
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন